April 22, 2026, 10:44 am
শিরোনাম:
রায়পুর কেরোয়া মোল্লারহাটে ঝুঁকিপূর্ণ সেতু! আতংকে এলাকাবাসী রায়পুরে ফুটপাত দখল ও মূল্য তালিকা না থাকায় মোবাইল কোর্ট, জরিমানা ৯ হাজার টাকা ‎ রায়পুর চরপাতা থে‌কে গাঁজা ও ইয়াবাসহ ২ জন‌ গ্রেফতার কমলনগরে অটোরিক্সাসহ চোর চক্রের ৪(চার) সদস্য গ্রেফতার। রায়পুরে ইঞ্জিনিয়ার ছাড়াই সিসি ঢালাইয়ের কাজ: উর্ধ্বতন প্রশাসনের দৃষ্টি কামনা আজ থেকে সারা দেশে শিশু‌দের হামের টিকা ‌দেওয়া হ‌বে তে‌লের পর বাড়লো গ‌্যা‌সের দাম! লক্ষ্মীপুর রামগতি‌তে বিশেষ অভিযানে২৪ ড্রাম অবৈধ জালানি তেল জব্দ! গ্রেফতর ১ জন শত বছরের মীরগঞ্জ বাজার দেউলিয়ার পথে: মসজিদের জমি রক্ষায় ফুঁসে উঠেছে এলাকাবাসী রায়পুরে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ১৫

Reporter Name

প্রদীপ কুমার রায়:
লক্ষ্মীপুরের রায়পুরে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন একজন, আহত হয়েছেন অন্তত ১৫ জন। সোমবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের খাসেরহাট বাজার এলাকায় এ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে নিহত ব্যাক্তি হলেন ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি হানিফ দেওয়ানের ছোট ভাই, ফ্রান্সফেরত প্রবাসী সাইজ উদ্দিন দেওয়ান (৩৮)।

সংঘর্ষে আহতদের মধ্যে জালাল মাঝি, নাজিম হোসেন, নজরুল কবিরাজ, সুপিয়ান বেপারী, সাইফুল, সাত্তার কবিরাজসহ চারজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি আহতরা রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনার পর খাসেরহাট এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। কয়েকটি বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটেছে। আতঙ্কে অনেক বাসিন্দা এলাকা ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছেন। পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে ঘটনাস্থলে।

স্থানীয় সূত্র ও দলীয় নেতাদের ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে বিএনপির সাবেক সহ-সভাপতি ফারুক কবিরাজ ও উপজেলা কৃষকদলের সদস্য সচিব শামীম গাজীর মধ্যে স্থানীয় আধিপত্য, মাছঘাট, মেঘনার চর এবং কাঁচাবাজার নিয়ন্ত্রণ নিয়ে উত্তেজনা বিরাজ করছিল। এরই জের ধরে সোমবার সকাল থেকে উভয় পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়।

বিকেলে ফারুক কবিরাজের ভাই মেহেদী কবিরাজের নেতৃত্বে একদল লোক শামীম গাজীর সমর্থক সাইজ উদ্দিন ও আবু খানকে খাসেরহাট বাজারের নতুন ব্রিজ এলাকা থেকে তুলে নিয়ে বেধড়ক মারধর ও কুপিয়ে আহত করে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা সাইজ উদ্দিনকে মৃত ঘোষণা করেন।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. কমলাশীষ রায় বলেন, “সাইজ উদ্দিনকে হাসপাতালে আনার আগেই তিনি মারা যান। তাঁর শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাত ছিল। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।”

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, “দুই পক্ষের মধ্যে দীর্ঘদিনের বিরোধের জেরে এ সংঘর্ষ ঘটে। এখন পর্যন্ত একজন নিহত হয়েছেন এবং অন্তত ১৫ জন আহত বলে খবর পেয়েছি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।”

উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সালেহ আহমেদ বলেন, “গত ২১ ডিসেম্বর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের সব কমিটি বিলুপ্ত করা হয়। তারপরও দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও বিরোধ রয়ে গেছে। সংঘর্ষের ঘটনায় আমরা মর্মাহত। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা না হলেও তদন্ত ও নজরদারি চলছে বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় বাসিন্দারা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

একটি রাজনৈতিক দলভিত্তিক স্থানীয় দ্বন্দ্ব যে কতটা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে, তার জ্বলন্ত উদাহরণ হয়ে থাকল খাসেরহাটের এই রক্তাক্ত সংঘর্ষ। রাজনৈতিক মতভেদের নামে সহিংসতা যেন আর কোনো পরিবারের প্রিয়জন কেড়ে না নেয়—এটাই এখন এলাকাবাসীর একমাত্র প্রার্থনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা