September 9, 2026, 10:24 am
শিরোনাম:
রাজনৈতিকভাবে হেয় করতেই ষড়যন্ত্র’—সংবাদ সম্মেলনে বিএনপি, পরোয়ানা প্রত্যাহারের দাবি লক্ষ্মীপুরে মোবাইল কোর্ট অভিযানে বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুরে মোবাইল কোর্টে দুই প্রতিষ্ঠানে ৩ লাখ টাকা জরিমানা রায়পুরে গভীর রাতে ঘরে চুরি করতে গিয়ে হাতেনাতে চোর আটক মাদকাসক্ত যুবকের আগুনে পুড়ল ১৭ পরিবারের স্বপ্ন মিটার বসার আগেই ৬৯২ টাকার বিদ্যুৎ বিল! জমি নিয়ে বিরোধের জেরে পুকুরে বিষ ঢেলে ১০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ রায়পুরে আলমগীরের বিরুদ্ধে মানববন্ধন, মাদক ও অপকর্মের অভিযোগ লক্ষ্মীপুরে জামাল শন পাপড়ী প্রতিষ্ঠানে মোবাইল কোর্টের অভিযান, ১ লাখ টাকা জরিমানা রায়পুরে এখনো জ্বলছে লাকড়ির চুলা, ঐতিহ্য ধরে রেখেছে ‘বড় মিয়ার চায়ের দোকান’
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পুরে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছার পোস্টার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু ‎

Reporter Name

‎রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি ঃ

‎লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরপাতা ইউনিয়নে বিএনপি সাধারণ সম্পাদক ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বিল্লাল কবিরাজের ঈদ শুভেচ্ছার পোস্টার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রতন নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ১০টার দিকে ইউনিয়নের বিভিন্ন স্থানে ঈদ শুভেচ্ছার পোস্টার লাগানোর কাজ চলছিল। এসময় বৈদ্যুতিক খুঁটির পাশে পোস্টার লাগানোর সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন রতন। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন।

‎পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

‎নিহত রতন চরপাতা ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

‎এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীসহ এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

‎রায়পুর থানার পুলিশ জানায়, ঘটনাটি দুঃখজনক। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা