August 8, 2026, 4:40 am
শিরোনাম:
রায়পুরে বিয়েবাড়িতে খাবার নিয়ে মারামারি, আহত ৩ ফেসবুকে যুক্ত হলো বিকাশ পেমেন্ট লামা-চকরিয়া সড়কে মোটরসাইকেল ও চাঁদের গাড়ির মুখোমুখি সংঘর্ষ, আহত ২ রায়পুরে কুকুরের আতঙ্ক বেড়েই চলছে, শিক্ষার্থী ও পথচারীদের চলাচলে ভোগান্তি বাজারে নিত্যপণ্যের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ডিমের দাম! রায়পুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত হ‌য়ে‌ছে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে স্মার্ট স্কুলে নানা কর্মসূচি পালিত রায়পুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে রায়পুরে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে জামায়াতে ইসলামীর গণমিছিল
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পুরে বিয়েবাড়িতে খাবার নিয়ে মারামারি, আহত ৩

আরিফ হো‌সেন রুদ্র

 

আরিফ হোসেন রুদ্র,রায়পুর (লক্ষ্মীপুর): প্রতিনিধি:লক্ষ্মীপুরের রায়পুরে বিয়েবাড়িতে খাবার পরিবেশন নিয়ে কথা কাটাকাটির জেরে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে একজনকে উন্নত চিকিৎসার জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) বিকেলে উপজেলার উত্তর কেরোয়া এলাকার একটি বিয়েবাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তিন লাখ টাকা দেনমোহরে শাহ আলম পাটোয়ারীর মেয়ে নাজমার সঙ্গে উপজেলার কলাকোপা এলাকার খলিলুর রহমানের ছেলে মুক্তার হোসেনের বিয়ে হয়। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বর-কনেসহ অতিথিরা খাবার খেতে বসেন।

এ সময় খাবার নিয়ে বরের বড় ভাই প্রশ্ন তুললে বিষয়টি নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বর মুক্তার হোসেনও উত্তেজিত হয়ে পড়েন। প্রত্যক্ষদর্শীদের দাবি, পরে বর বাঁশ ও লাঠি খুঁজতে থাকেন। এরপর উভয়পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারি শুরু হয়।

এ ঘটনায় বিয়েবাড়িতে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং উভয়পক্ষের অন্তত তিনজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

কনের বাবা শাহ আলম পাটোয়ারী বলেন, “হঠাৎ করে বরের ভাই খাবার নিয়ে প্রশ্ন তোলেন। এ নিয়ে কথা বাড়াবাড়ির একপর্যায়ে বরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরে মারামারির ঘটনা ঘটে।”

রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মামুনুর রশিদ বলেন, “মারামারির ঘটনায় তিনজনকে হাসপাতালে আনা হয়েছে। দুজন চিকিৎসা নিয়েছেন। অন্য একজনকে উন্নত চিকিৎসার জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।”

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, এ ঘটনায় থানায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা