August 28, 2026, 12:48 am
শিরোনাম:
রায়পুরে খেলোয়াড়দের মাঝে ফুটবল বিতরণ, মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান লক্ষ্মীপুরে ফুটপাত দখল: জেলা প্রশাসনের অভিযানে ৭ হাজার টাকা জরিমানা রায়পুরের বাসাবাড়ি এলাকায় ভুয়া সেনাবাহিনী আটক, পুলিশের হেফাজতে রায়পুরে ৪০ বছর ধরে চা-পরাটার দোকান মিন্টুর লক্ষ্মীপুরে দুই করাতকলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৫ হাজার টাকা জরিমানা রায়পুরে ৮ বছর ধরে ছোলা-বুট বিক্রি করে সংসার চালান সোলেমান গাজী ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রায়পুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞাত যুবকের মৃত্যু দাশেরহাটে নিউ তৃপ্তি বেকারিকে এক লাখ টাকা জরিমানা, জব্দ মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস ‎রায়পুরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের অর্ধদিবস কর্মবিরতি

Reporter Name

মাহমুদুন্নবী সুমন রায়পুর(লক্ষ্মীপুর):
দশম গ্রেডে পদোন্নতির দাবিতে অর্ধদিবস কর্মবিরতি পালন করেছে রায়পুরে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।

বুধবার সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত ২০ জন টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই কর্মবিরতি দিয়ে অবস্থান নেন।

বিভিন্ন সেক্টরে দশম গ্রেডে পদোন্নতির দাবি মেনে নিলেও মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের পদোন্নতির দাবি মেনে নেওয়া হচ্ছে না বলে তারা ক্ষুব্ধ। অনতিবিলম্বে পদোন্নতির দাবি মেনে না নিলে রোগীদের ভোগান্তির দায়ভার সরকারকেই নিতে হবে বলে জানান তারা।

রোগীদের ভোগান্তির কথা স্বীকার করে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা বলেন, দীর্ঘদিন একই গ্রেডে চাকরি করার পরেও গ্রেড পরিবর্তন না হওয়ায় তাদের উপরে বৈষম্য করা হচ্ছে।

কর্মবিরতিকালে রায়পুর উপজেলা সমন্বয়ক জাফর আহমেদ বলেন, দীর্ঘদিন যাবত আমাদের ন্যায্য দাবীর জন্য গঠণতান্ত্রিকভাবে ১০ম গ্রেড বাস্তবায়নের লক্ষে কাজ করে যাচ্ছি। আমাদের দাবী বাস্তবায়ন হচ্ছে না। তাই কর্মবিরতি দিতে বাধ্য হচ্ছি। সংশ্লিষ্ট দফতরে স্মারকলিপি দিয়েছি। আমরা স্বাস্থ্যসেবার এতো গুরুত্বপূর্ণ সেক্টরের কাজ করেও আমরা অবহেলিত।আজকের মধ্যে যদি দাবি মেনে নেওয়া না হয় তাহলে ৪ ডিসেম্বর পূর্ণ-দিবস কর্ম বিরতি পালন করা হবে। এছাড়া উল্লেখিত তারিখে দাবী বাস্তবায়ন না হলে লাগাতার শাট-ডাউন কর্মসূচি পালণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা