September 29, 2026, 10:22 pm
শিরোনাম:
মশার অত্যাচারে অতিষ্ঠ রায়পুরবাসী, ডেঙ্গু প্রতিরোধে কার্যকর উদ্যোগ জরুরি রায়পুরে সাংবাদিকের বাড়ির চলাচলের রাস্তা বন্ধের চেষ্টা দুইজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রায়পুরে হুইলচেয়ার ও আর্থিক সহায়তা পেল বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও রফিকউল্ল্যা কিশোর গ্যাংবিরোধী অভিযানে রায়পুরে আটক ৪৪ লক্ষ্মীপুরে কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান: এক রাতেই ২৪৪ জন আটক ​ রায়পুরে রেললাইন সম্প্রসারণে প্রকল্প নেওয়ার উদ্যোগ: পানিসম্পদমন্ত্রী রায়পুরে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে হুইলচেয়ার প্রদান রায়পুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘ঝাড়ুদারের রাজত্ব! মুন্সীগঞ্জে অগ্রণী ব্যাংকের গ্রাহকদের কোটি টাকা নিয়ে উধাও এক কর্মকর্তা রায়পুর সেবা হাসপাতালে পাশে সড়কের গর্তে অটোরিকশা খাদে, শিশুসহ আহত ৪
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পুরে সাংবাদিকের বাড়ির চলাচলের রাস্তা বন্ধের চেষ্টা দুইজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রায়পুর প্রতিনিধি

 

রায়পুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে সাংবাদিক দেলোয়ার হোসেন মৃধার বাড়ির চলাচলের রাস্তা বন্ধ করে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আদালতে মামলা দায়েরের পর নাছিমা বেগম (৫২) ও সাকিবুল হাসান (২০) নামে দুজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. রেজাউল করিম এ আদেশ দেন। বাদীপক্ষের আইনজীবী এ.কে.এম. হুমায়ুন কবির ও বিবাদীপক্ষের আইনজীবী মনিরুল ইসলাম হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘটনাটি রায়পুর উপজেলার বামনী ইউনিয়নের সাদি মৃধা বাড়িতে।
ভুক্তভোগী দেলোয়ার হোসেন মৃধা জানান, তিনি দীর্ঘদিন ধরে রায়পুর শহরে বসবাস করছেন। তাঁর অভিযোগ, জমি দখলের উদ্দেশ্যে তাকে মিথ্যা অভিযোগে মামলা দিয়ে জেলে রাখা হয়। এ সুযোগে তাঁর ভাবী নাছিমা বেগম ও ভাতিজা সাকিবুল হাসান তাঁর মালিকানাধীন জমি এবং বাড়িতে চলাচলের রাস্তা বন্ধ করে দখলের চেষ্টা করেন।
এ ঘটনায় তিনি আদালতে ভূমি নিরোধ ও প্রতিকার আইনে মামলা করেন। আদালতের নির্দেশে পুলিশ তদন্ত করে প্রতিবেদন দাখিল করে। বাদীপক্ষের দাবি, ওই প্রতিবেদনে তাঁর অভিযোগের সত্যতা পাওয়া গেছে।
বাদীপক্ষের আইনজীবী এ.কে.এম. হুমায়ুন কবির বলেন, উভয় পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক ও পুলিশ প্রতিবেদন পর্যালোচনা করে আদালতের কাছে অভিযোগের বিষয়টি প্রাথমিকভাবে সত্য বলে প্রতীয়মান হওয়ায় নাছিমা বেগম ও সাকিবুল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। পরোয়ানা জারির সময় অভিযুক্তরা আদালতে উপস্থিত ছিলেন না।
তবে অভিযোগ অস্বীকার করে বিবাদীপক্ষের আইনজীবী মনিরুল ইসলাম হাওলাদার বলেন, মামলার বাদীর বিরুদ্ধে একটি হত্যা মামলা চলমান রয়েছে। ওই মামলা থেকে রক্ষা পেতে এবং বিবাদীপক্ষকে চাপে রাখার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। তাঁর দাবি, সেই মামলার ভিত্তিতেই তাঁর মক্কেলদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা