প্রদীপ কুমার রায়:
রায়পুরে সিএনজি স্ট্যান্ড ও বাস কাউন্টারে ভ্রাম্যমান আদালতের ভাড়া তদারকি অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
রবিবার ১৫ মার্চ উপজেলার বিভিন্ন বাস কাউন্টারগুলো এবং যাত্রীবাহী সিএনজিগুলো তদারকি করে প্রশাসন। এসময় নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া দাবি না করার জন্য বাস কাউন্টার এবং সিএনজি ড্রাইভারদের সতর্ক করা হয়। যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে কিনা তা যাচাই করা হয় এবং রাস্তার পাশে ফুটপাত দখল করে রাখায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ২ মামলায় ৪০০০/- টাকা০ অর্থদণ্ড প্রদান করে আদায় করা হয়।