August 21, 2026, 7:07 pm
শিরোনাম:
২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রায়পুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞাত যুবকের মৃত্যু দাশেরহাটে নিউ তৃপ্তি বেকারিকে এক লাখ টাকা জরিমানা, জব্দ মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস ‎রায়পুরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান রায়পুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা রায়পুর থানার উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ দক্ষিণ চরবংশী ইউপির সচিবের বিরুদ্ধে উন্নয়ন প্রকল্পে কমিশন নেওয়ার অভিযোগ নুরুজ্জামান ফিরোজকে ৫ লাখ টাকা চাঁদা দাবি, প্রাণনাশের হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নতুন ব্যবসায়িক যাত্রা, উদ্বোধন হলো ‘Yadea Lakshmipur–Next Ride’ রায়পুরে জন্মনিবন্ধনে তালবাহানার অভিযোগ, সচিবের বিরুদ্ধে ভুক্তভোগীদের ক্ষোভ
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পুরে হিন্দু সম্প্রদায়ের সাথে বিএনপি প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name

প্রদীপ কুমার রায় :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় সনাতনী হিন্দু সম্প্রদায়ের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে রায়পুর পৌর শহরের কুরিবাড়ী এলাকায় এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আবুল খায়ের ভূঁইয়া। তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচন একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া। সকল নাগরিকের ভোটাধিকার নিশ্চিত করতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচনে অংশগ্রহণ করা জরুরি। একই সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে দেশ ও সমাজের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সভাপতি নাজমুল ইসলাম মিঠু, রায়পুর পৌরসভার সাবেক মেয়র এবিএম জিলানী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি হরিপদ পাল, অধ্যাপক হিতেন্দ্র চৌধুরী, প্রভাষক রাধেশ্যাম কুরি প্রমুখ।

বক্তারা বলেন, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে যাতে এলাকায় কোনো ধরনের সহিংসতা বা বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। তারা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তারেক জিয়ার হাতকে শক্তিশালী করতে আহবান জানান।

সভায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা