আবু মুসা মোহন, রায়পুর (লক্ষ্মীপুর)
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চৌধুরী বাজারে সৌখিন চাষাবাদের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন হোসেন আহম্মদ। নিজ উদ্যোগে বাড়ির ছাঁদে গড়ে তুলেছেন একটি চমৎকার ড্রাগন ফলের বাগান।
ড্রাগন ফল সাধারণত পাহাড়ি বা উঁচু অঞ্চলে চাষ হয় বলে ধারণা থাকলেও, হোসেন আহম্মদের এই বাগান প্রমাণ করে দিয়েছে—ইচ্ছা, পরিশ্রম ও যত্ন থাকলে নিচু এলাকাতেও এই ফল চাষ সম্ভব।
বাগান ঘুরে দেখা গেছে, সারি সারি গাছে ঝুলে আছে লাল-সবুজ রঙের দৃষ্টিনন্দন ড্রাগন ফল। আগ্রহী দর্শনার্থীরা নিয়মিত বাগান পরিদর্শনে আসছেন।
হোসেন আহম্মদ বলেন, “প্রথমে শুধু শখের বসেই গাছ লাগিয়েছিলাম। এখন এটি একটি উপার্জনের মাধ্যম হয়ে উঠেছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে চাষের পরিকল্পনা আছে।”
স্থানীয় কৃষি কর্মকর্তারাও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং চাষিদের জন্য অনুপ্রেরণার উৎস বলে মনে করছেন।