June 7, 2026, 10:05 am
শিরোনাম:
রায়পুরে মাকে মারধরের অভিযোগ ছেলের বিরুদ্ধে রায়পুরে জনদুর্ভোগ নিরসনে মাঠে ইউএনও মেহেদী হাছান কাউছার নতুন প্রজন্মকে ফুটবল উপহার, মাদকবিরোধী সচেতনতামূলক বার্তা ছাত্রদল নেতা আব্দুল আল নোমানের রায়পুরে অগ্নিকাণ্ড: ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধার তৎপরতায় যুব রেড ক্রিসেন্ট শিশু ফারাবি হত্যার বিচারের দাবিতে রায়পুরে মহাসড়ক অবরোধ ও মানববন্ধন রায়পুরে প্রতিবেশীর নির্যাতনে যমজ শিশু হত্যার বিচার দাবিতে মানববন্ধন রায়পুরে উৎসবমুখর পরিবেশে অ্যাডভোকেট রফিক উল্যাহ সোহাগের কনিষ্ঠ পুত্রের আকিকা সম্পন্ন রায়পুরে সপ্তর্ষি কালচারারএকাডেমীর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান রায়পুরে সপ্তর্ষি কালচারারএকাডেমীর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ‎রায়পুরে কিল-ঘুষিতে বৃদ্ধের মৃত্যু
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পুর উপজেলা বিএনপির সভাপতি প্রার্থী নাজমুল ইসলাম মিঠু রাজনীতি ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত

Reporter Name


‎আবু মুসা মোহন বিশেষ প্রতিনিধি:-বাংলাদেশের রাজনীতিতে অনেকেই নেতা হতে চান, কিন্তু সবাই জনগণের হৃদয়ে জায়গা করে নিতে পারেন না। যারা দলীয় রাজনীতির পাশাপাশি মানবিক কাজ করেন, তারাই আসল অর্থে মানুষের নেতা হয়ে ওঠেন। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা বিএনপির সভাপতি প্রার্থী নাজমুল ইসলাম মিঠু ঠিক তেমনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, যিনি দলীয় কর্মসূচির বাইরে গিয়ে মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করেছেন।

‎দীর্ঘদিন ধরে তিনি অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াচ্ছেন। দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে তিনি ত্রাণ বিতরণ করেছেন, দরিদ্র রোগীদের জন্য আয়োজন করেছেন বিনামূল্যের চক্ষু শিবির, আবার বাবুরহাট ব্লাড ফাউন্ডেশনের মাধ্যমে রক্তদান কার্যক্রমেও সক্রিয় ভূমিকা পালন করেছেন, বেশ কয়েকটি মানুষকে বাড়ি করে দেন,  রাজনৈতিক প্রতিকূল সময়েও তিনি জনগণের কল্যাণমূলক কাজ চালিয়ে গেছেন, যা তাকে সাধারণ মানুষের কাছে আরো গ্রহণযোগ্য করে তুলেছে।

‎স্থানীয় বাসিন্দারা বলছেন, আওয়ামী লীগের আমলেও মিঠু বিএনপির হয়ে থেকে সমাজসেবামূলক কার্যক্রম চালিয়ে গেছেন। রাজনৈতিক প্রতিহিংসা বা চাপ তাকে থামাতে পারেনি। এ কারণেই তাকে শুধু একজন নেতা নয়, একজন সমাজসেবক হিসেবেও দেখছে মানুষ।

‎বর্তমান প্রেক্ষাপটে যেখানে অনেক রাজনীতিবিদ ব্যক্তিস্বার্থে বেশি মনোযোগী, সেখানে নাজমুল ইসলাম মিঠুর মতো নেতারা প্রমাণ করছেন যে রাজনীতি মানেই ক্ষমতা নয়, রাজনীতি মানে মানুষের পাশে দাঁড়ানো।

‎রায়পুরে সাধারণ মানুষ বিশ্বাস করেন, এ ধরণের মানবিক উদ্যোগই তাকে উপজেলা বিএনপির সভাপতি প্রার্থী হিসেবে অন্য সবার থেকে আলাদা করেছে। তার নেতৃত্বে বিএনপির কার্যক্রম যেমন শক্তিশালী হবে, তেমনি জনসেবামূলক কর্মকাণ্ডও নতুন মাত্রা পাবে বলে তারা আশাবাদী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা