August 23, 2026, 7:30 pm
শিরোনাম:
লক্ষ্মীপুরে দুই করাতকলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৫ হাজার টাকা জরিমানা রায়পুরে ৮ বছর ধরে ছোলা-বুট বিক্রি করে সংসার চালান সোলেমান গাজী ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রায়পুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞাত যুবকের মৃত্যু দাশেরহাটে নিউ তৃপ্তি বেকারিকে এক লাখ টাকা জরিমানা, জব্দ মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস ‎রায়পুরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান রায়পুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা রায়পুর থানার উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ দক্ষিণ চরবংশী ইউপির সচিবের বিরুদ্ধে উন্নয়ন প্রকল্পে কমিশন নেওয়ার অভিযোগ নুরুজ্জামান ফিরোজকে ৫ লাখ টাকা চাঁদা দাবি, প্রাণনাশের হুমকির অভিযোগ
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

লক্ষ্মীপুরে দুই করাতকলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৫ হাজার টাকা জরিমানা

ডেস্ক নিউজ

লক্ষ্মীপুরে লাইসেন্সবিহীন দুই করাতকলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় প্রতিষ্ঠান দুটিকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
রোববার, ২৩ আগস্ট, লক্ষ্মীপুর সদর উপজেলার জকসিন ও মান্দারী ইউনিয়নে পৃথকভাবে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে করাতকল দুটিতে প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় করাতকল (লাইসেন্স) বিধিমালা, ২০১২-এর আওতায় মোট ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে জরিমানার অর্থ আদায় এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় লাইসেন্স গ্রহণের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।
এ সময় করাতকল পরিচালনার ক্ষেত্রে সরকারি বিধিবিধান মেনে চলা এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষণের বিষয়ে সংশ্লিষ্টদের সচেতন করা হয়।
জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহানা খন্দকারের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে লক্ষ্মীপুর জেলা বনবিভাগ, বাংলাদেশ পুলিশ এবং ব্যাটালিয়ন আনসার সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে পরিবেশ ও বনসম্পদ রক্ষায় নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা