August 21, 2026, 7:22 pm
শিরোনাম:
২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রায়পুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞাত যুবকের মৃত্যু দাশেরহাটে নিউ তৃপ্তি বেকারিকে এক লাখ টাকা জরিমানা, জব্দ মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস ‎রায়পুরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান রায়পুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা রায়পুর থানার উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ দক্ষিণ চরবংশী ইউপির সচিবের বিরুদ্ধে উন্নয়ন প্রকল্পে কমিশন নেওয়ার অভিযোগ নুরুজ্জামান ফিরোজকে ৫ লাখ টাকা চাঁদা দাবি, প্রাণনাশের হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নতুন ব্যবসায়িক যাত্রা, উদ্বোধন হলো ‘Yadea Lakshmipur–Next Ride’ রায়পুরে জন্মনিবন্ধনে তালবাহানার অভিযোগ, সচিবের বিরুদ্ধে ভুক্তভোগীদের ক্ষোভ
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

লক্ষ্মীপুরে যুবদল নেতা আলমগীর হোসেনের মুক্তির দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন

Reporter Name

মাহমুদুর রহমান মনজু,
লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়ন যুবদলের সভাপতি পদপ্রার্থী আলমগীর হোসেনকে ষড়যন্ত্রমূলক মামলায় জড়িয়ে কারাবন্দি করার প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে তার পরিবার ও এলাকার সাধারণ মানুষ।

স্থানীয় সূত্র জানায়, আওয়ামী লীগ আমলে রাজনৈতিক ষড়যন্ত্রমূলক নাশকতা ও জোড়া খুনের মামলায় আসামি করে দীর্ঘ সময় নির্যাতন ও কারাবাস ভোগ করেন আলমগীর হোসেন। গণঅভ্যুত্থানে সক্রিয় ভূমিকা রাখা সত্ত্বেও তার বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা এখনো চলমান।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসার বলি হয়ে বারবার ষড়যন্ত্রমূলক মামলায় জড়ানো হচ্ছে এই তরুণ নেতাকে। অথচ তিনি সর্বদা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন এবং যুবসমাজকে সংগঠিত করেছেন।

এলাকার বিক্ষুব্ধ মানুষ প্রতিদিন ক্ষোভ প্রকাশ করছেন। তাদের একটাই দাবি— অবিলম্বে আলমগীর হোসেনকে মিথ্যা মামলা থেকে মুক্তি দিয়ে যুবদলের নেতৃত্বে ফিরিয়ে আনা হোক।

আলমগীরের পরিবার সংবাদ সম্মেলনে বলেন, “আমাদের ছেলেকে ষড়যন্ত্র করে বারবার মামলায় জড়ানো হচ্ছে। আমরা তার সম্মান ফিরিয়ে দিতে চাই। এলাকার মানুষ তার পাশে আছে, আমরা সরকারের কাছে ন্যায়বিচার চাই।”

উত্তর জয়পুরসহ পুরো এলাকায় এখন আলোচিত একমাত্র দাবি— দ্রুত আলমগীর হোসেনের মুক্তি।
মাহমুদুর রহমান মনজু
লক্ষ্মীপুর প্রতিনিধি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা