July 21, 2026, 8:26 pm
শিরোনাম:
রায়পুরে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার, আতঙ্কে এলাকাবাসী রায়পুরে প্রবাসীর বাড়িতে পেট্রোল ছিটিয়ে আগুন দেওয়ার অভিযোগ বান্দরবানে মানবতার অনন্য দৃষ্টান্ত: নির্যাতিত মুসলিম নারীকে উদ্ধার করে পাশে দাঁড়ালেন মারমা নারী ম্রানুচিং মারমা সরকারি উদ্যোগে ১৪শ বৈদ্যুতিক বাস আসছে ঢাকায় চট্টগ্রামের সীতাকুণ্ডে জোনাকি পরিবহনের যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত অন্তত ৬ আগস্ট মাসে প্রবাসী কা‌র্ডের পরীক্ষামূলক উদ্বোধন, মিলবে ১০টি বিশেষ সুবিধা আনারসের উপকারিতা ও অপকারিতা সম্পর্কে জানুন রায়পু‌রে জুলাই শহিদ দিবস উপল‌ক্ষে আলোচনা অনুষ্ঠানে আওয়ামী ২ নেতার উপ‌স্থি‌তি নি‌য়ে চল‌ছে নানা সমা‌লোচনা! বান্দরবানে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ রায়পুরে মোটরসাইকেল-সিএনজি সংঘর্ষে আহত ৪, গুরুতর আহত তরিকুল ইসলাম সজিব
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

লক্ষ্মীপুরে শিক্ষার্থী হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা ৬ দিনের রিমান্ডে

Reporter Name

প্রদীপ কুমার রায়:
লক্ষ্মীপুরে দুই শিক্ষার্থী হত্যা মামলায় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চররুহিতা ইউপি চেয়ারম্যান হুমায়ন কবির পাটওয়ারীকে ৬ দিনের রিমান্ড দিয়েছে আদালত। সোমবার ( ২৮ অক্টোবর ) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক পৃথক তিন মামলায় এই রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাদ আল আফনান, ওসমান গনি এবং পুলিশের দায়ের করা বিস্ফোরকসহ তিন মামলায় মামলায় হুমায়ুন কবির পাটওয়ারীকে আদালতে হাজির করে ২৪দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। পরে আদালত শুনানি শেষে তিন মামলায় ৬দিনের রিমান্ড মুঞ্জুর করেন।

উল্লেখ্য, ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে গুলিবিদ্ধ  হয়ে সাদ আল আফনান, ওসমান গনিসহ চার শিক্ষার্থী নিহত হন। এসময় তিন শতাধিক গুলিবিদ্ধসহ আহত হয় কমপক্ষে ৫শতাধিক শিক্ষার্থী। এঘটনায় আ.লীগ, যুবলীগসহ অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মীদের আসামি করা হয় ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা