August 21, 2026, 6:22 pm
শিরোনাম:
২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রায়পুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞাত যুবকের মৃত্যু দাশেরহাটে নিউ তৃপ্তি বেকারিকে এক লাখ টাকা জরিমানা, জব্দ মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস ‎রায়পুরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান রায়পুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা রায়পুর থানার উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ দক্ষিণ চরবংশী ইউপির সচিবের বিরুদ্ধে উন্নয়ন প্রকল্পে কমিশন নেওয়ার অভিযোগ নুরুজ্জামান ফিরোজকে ৫ লাখ টাকা চাঁদা দাবি, প্রাণনাশের হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নতুন ব্যবসায়িক যাত্রা, উদ্বোধন হলো ‘Yadea Lakshmipur–Next Ride’ রায়পুরে জন্মনিবন্ধনে তালবাহানার অভিযোগ, সচিবের বিরুদ্ধে ভুক্তভোগীদের ক্ষোভ
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

সমালোচনা নয়, সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দেওয়া বিরোধী দলের কাজ: পা‌নিসম্পদ মন্ত্রী

Reporter Name

ডেস্ক নিউজ:
সমালোচনা না করে সরকারকে সহযোগিতা করা এবং ভুল ত্রুটি ধরিয়ে দেওয়া বিরোধীদলের কাজ বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

তিনি বলেন, বিরোধীদলকে সরকারের ভালো কাজগুলোকে অ্যাড্রেস করে, সমালোচনা না করে ভুল ত্রুটি ধরিয়ে দিতে হবে। সেভাবে পার্লামেন্টে সরকারকে সহযোগিতা করতে হবে। সরকার এক মাস পার করছে। সবাইকে আরো ধৈর্য ধরতে হবে। এই ধৈর্যটা যেমন সরকারি দল ধরতে হবে, তেমনি বিরোধী দলকে ধৈর্য ধরতে হবে।

বৃহস্পতিবার লক্ষ্মীপুর কালেক্টরেট স্কুল মাঠে আয়োজিত লক্ষ্মীপুরে গুম, খুন, জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের সম্মানে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি আরো বলেন, আমরা নির্বাচন করেছি, এমপি হিসেবে শপথও নিয়েছি। কখনো জুলাই সনদ পাঠ করার মাধ্যমে আমরা সেখানে শপথ নিতে হবে, এসব আলোচনা কখনো ছিল না এবং নাই ও। জুলাই সনদ নিয়ে একটা বিতর্ক হচ্ছে, আসলে খুব কঠিন বিতর্ক না, এই বিতর্কটা সংসদে প্রথম দিন ডিক্লেয়ার করা হয়েছে, পরের দিন আলোচনা করা হবে এবং পরের দিন আলোচনার মাধ্যমে অনেকটা শেষ হয়ে গিয়েছে। কিন্তু যখন আলোচনা হয়ে অটোমেটিক পার্লামেন্টের উত্থাপনের মধ্য দিয়ে হ্যাঁ কার্যকারিতা শুরু হয়ে যাবে। সংবিধানের মধ্যে এটা অন্তর্ভুক্ত থাকবে।

মন্ত্রী আরো বলেন, বর্তমানে ১৮০ দিনের খাল খননকাজ চলমান রয়েছে। সারা দেশেই আমরা এ কর্মসূচি হাতে নিয়েছি। আগামী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের কাজ শেষ হবে। প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার জীবদ্দশায় এ কর্মসূচি হাতে নিয়েছিলেন এবং সে সময় খাল খননের সুফল পেয়েছি। ফলে উৎপাদন দ্বিগুণ হয়েছে, মাছের চাষ বৃদ্ধি পেয়েছে। সবকিছু মিলে আমরা এলাকাটাকে স্বনির্ভর হিসেবে গড়তে সক্ষম হয়েছি। জিয়াউর রহমানের যে কর্মসূচি, সে কর্মসূচি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব এগিয়ে নিয়ে যাবো। এতে করে মানুষ সুবিধা ভোগ করবে। প্রধানমন্ত্রী তারেক রহমান ছুটির দিনেও অফিস করছেন। এর আগে কোনো প্রধানমন্ত্রী এইভাবে কাজ করেনি। যেটা এখন প্রধানমন্ত্রী তারেক রহমান করে যাচ্ছেন।

এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক এড. হাছিবুর রহমান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপী, জেলা জামায়াতের আমির মাস্টার রুহুল আমিন ভুঁইয়া ও সেক্রেটারি এআর হাফিজ উল্যাহ, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিমসহ প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা