October 22, 2026, 7:30 pm
শিরোনাম:
স্বামীকে বাঁচাতে স্ত্রীর আকুতি, এক বছরের শিশুর মাথার ওপর অনিশ্চয়তার ছায়া সেবার হাত বাড়াতে রায়পুরে প্রবীণ ও প্রতিবন্ধীদের পরিচর্যা প্রশিক্ষণ কমলনগরে মেঘনা নদীতে মৎস্য অভিযান, ৭ জেলের কারাদণ্ড দাম্মাম বিমানবন্দরে ফের হামলা, নিহত ১, আহত অন্তত ৮ বাংলাদেশ বিমানের ফ্লাইট চালুর দিনেই নতুন করে উদ্বেগ রায়পুরে হাসপাতালের ছাদের পলেস্তারা খসে দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পেলেন মেডিকেল অফিসারসহ চার রোগী রায়পুরে বিরিয়ানির দোকানে ডিবির অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার ৩ রায়পুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া রায়পুরে দোকানের পিছন থেকে গাঁজার গাছ উদ্ধার, ব্যবসায়ী গ্রেফতার রায়পুর পৌর ১ নম্বর ওয়ার্ড যুব সংগঠনের ৩৯তম অনুদান প্রদান সম্পন্ন রায়পুরে বরই ফুলের অপরূপ সৌন্দর্যে প্রকৃতি সেজেছে নবরূপে, বাড়তি আয়ের স্বপ্ন দেখ‌ছেন কৃষক
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

সরকারি উদ্যোগে ১৪শ বৈদ্যুতিক বাস আসছে ঢাকায়

ডেস্ক নিউজ

রাজধানী ঢাকার গণপরিবহন ব্যবস্থাকে আধুনিক, পরিবেশবান্ধব ও যাত্রীবান্ধব করতে সরকার ১ হাজার ৪০০টি বৈদ্যুতিক (ইলেকট্রিক) বাস চালুর উদ্যোগ নিয়েছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে ঢাকার গণপরিবহনে নতুন যুগের সূচনা হবে বলে আশা করা হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ধাপে ধাপে এসব বৈদ্যুতিক বাস রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটে চলাচল করবে। এতে যাত্রীদের আরামদায়ক যাতায়াত নিশ্চিত হওয়ার পাশাপাশি বায়ুদূষণ ও শব্দদূষণ উল্লেখযোগ্যভাবে কমবে। একই সঙ্গে জ্বালানি ব্যয় হ্রাস এবং কার্বন নিঃসরণ কমিয়ে পরিবেশ সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই উদ্যোগ।
এ প্রকল্পের আওতায় বাস চার্জিং স্টেশন, ডিপো এবং প্রয়োজনীয় অবকাঠামোও নির্মাণ করা হবে। সরকার আশা করছে, বৈদ্যুতিক বাস চালু হলে রাজধানীর গণপরিবহন ব্যবস্থা আরও আধুনিক, নিরাপদ ও টেকসই হবে।
ডেস্ক রিপোর্ট | দেশদিগন্ত অনলাইন নিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা