June 6, 2026, 8:10 pm
শিরোনাম:
রায়পুরে মাকে মারধরের অভিযোগ ছেলের বিরুদ্ধে রায়পুরে জনদুর্ভোগ নিরসনে মাঠে ইউএনও মেহেদী হাছান কাউছার নতুন প্রজন্মকে ফুটবল উপহার, মাদকবিরোধী সচেতনতামূলক বার্তা ছাত্রদল নেতা আব্দুল আল নোমানের রায়পুরে অগ্নিকাণ্ড: ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধার তৎপরতায় যুব রেড ক্রিসেন্ট শিশু ফারাবি হত্যার বিচারের দাবিতে রায়পুরে মহাসড়ক অবরোধ ও মানববন্ধন রায়পুরে প্রতিবেশীর নির্যাতনে যমজ শিশু হত্যার বিচার দাবিতে মানববন্ধন রায়পুরে উৎসবমুখর পরিবেশে অ্যাডভোকেট রফিক উল্যাহ সোহাগের কনিষ্ঠ পুত্রের আকিকা সম্পন্ন রায়পুরে সপ্তর্ষি কালচারারএকাডেমীর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান রায়পুরে সপ্তর্ষি কালচারারএকাডেমীর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ‎রায়পুরে কিল-ঘুষিতে বৃদ্ধের মৃত্যু
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

সার্ভার হ‌্যা‌কের অ‌ভি‌যো‌গে মোক্তার হো‌সেন বাবু গ্রেপ্তার!

আবদুর রহমান

বাংলাদেশ এর জনপ্রিয় আইটি গ্রুপ (Lk Cyber Development Bd) এর সার্ভার এর হ্যাকারকে গ্রেফতার করা হয়েছে।

হ্যাকারের নাম মো. মোক্তার হোসেন বাবু (২১)।
রবিবার রাতে চাঁদপুর সদর easy shopping থেকে তাকে গ্রেফতার করে‌ RAB -11 এবং সহযোগিতা করে ডিএমপির সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগ।

ইউনিটের সহকারী পুলিশ কমিশনার (এসি) ধ্রুব জ্যোতির্ময়ের নেতৃত্বে একটি দল অভিযানটি চালায়। অভিযানের বিষয়ে তিনি জানান, ২০২৪ সালের ২৫ মে Lk Cyber development BD নামের একটি বাংলাদেশি সার্ভার হ্যাক। হ্যাকিংয়ের ঘটনায় ২৬ মে লক্ষীপুর মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা হয়। এর পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে চাঁদপুর ইজি শপিং মল থেকে সাইটের কন্ট্রোল প্যানেল চালানোর সময় হাতেনাতে মোক্তার হোসেনকে গ্রেফতার করা হয়।
এদিকে একই টিমের নেতৃত্বে রোববার রাতে চাঁদপুর লঞ্চ ঘাটের সামনে থেকে ইমতেয়াজ উদ্দিন শুভ (২৫) নামে আরেক সাইবার অপরাধীকে গ্রেফতার করা হয়। এ অভিযানের বিষয়ে এসি ধ্রুব জ্যোতির্ময় জানান, বেশ কিছুদিন ধরে কে বা কারা এসিআই মটরস-এর এক্সিকিউটিভ ডিরেক্টরের নামে ফেক ফেসবুক আইডি খুলে মিথ্যা রাজনৈতিক ও এসিআই মটরস-এর বিপক্ষে অপপ্রচার চালাচ্ছিল। এ ঘটনায় ১২ জানুয়ারি তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা হয়। এর পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের সময় ইমতেয়াজের মোবাইল ফোনে ওই ফেক আইডিটি লগ-ইন অবস্থায় পাওয়া যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা