October 5, 2026, 9:02 pm
শিরোনাম:
সুপারি পারাকে কেন্দ্র করে বৃদ্ধ স্বামী-স্ত্রীকে মারধরের অভিযোগ, অভিযুক্তরা পলাতক রায়পুরে ফুটপাত দখলে অতিষ্ঠ পথচারী, কর্তৃপক্ষ নীরব বেড়েছে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ১৫ বছর ধরে চা বিক্রি করে জীবিকা, অসহায় মাঈন উদ্দিনের পাশে দাঁড়ানোর আহ্বান রায়পুরে রাস্তার ওপর সিএনজি দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা, নেই শৃঙ্খলা শোক সংবাদ বেঙ্গল সু ইন্ডাস্ট্রিজ বন্ধ, বেকার প্রায় দুই হাজার শ্রমিক স্থানীয় সরকার নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থী হলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা: এমপি আবুল খায়ের ভূঁইয়া রায়পুরে উৎপাদনশীলতা দিবস উপলক্ষে র‌্যালি রায়পুরে ২৫০ যুবককে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

সুপারি পারাকে কেন্দ্র করে বৃদ্ধ স্বামী-স্ত্রীকে মারধরের অভিযোগ, অভিযুক্তরা পলাতক

abu musa mohon

 

আবু মুসা মোহন, বিশেষ প্রতিনিধি:-লক্ষ্মীপুরের রায়পুরে সুপারি পারাকে কেন্দ্র করে মনির হোসেন ও তাঁর স্ত্রী ফয়জুল নেছাকে মারধরের অভিযোগ উঠেছে।
সোমবার (৫ অক্টোবর ২০২৬) উপজেলার ১০ নম্বর রায়পুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের তপদার বাড়িতে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। এ ঘটনায় রিপাত, তাসলিমা ও তারেকের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে।
ভুক্তভোগীদের দাবি, সুপারি পারাকে কেন্দ্র করে কথা-কাটাকাটির একপর্যায়ে তাদের ওপর হামলা ও মারধর করা হয়। পরে তারা চিকিৎসার জন্য রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান।
এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানতে তাদের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। তারা পলাতক থাকায় এ ঘটনায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা