October 22, 2026, 9:36 pm
শিরোনাম:
স্বামীকে বাঁচাতে স্ত্রীর আকুতি, এক বছরের শিশুর মাথার ওপর অনিশ্চয়তার ছায়া সেবার হাত বাড়াতে রায়পুরে প্রবীণ ও প্রতিবন্ধীদের পরিচর্যা প্রশিক্ষণ কমলনগরে মেঘনা নদীতে মৎস্য অভিযান, ৭ জেলের কারাদণ্ড দাম্মাম বিমানবন্দরে ফের হামলা, নিহত ১, আহত অন্তত ৮ বাংলাদেশ বিমানের ফ্লাইট চালুর দিনেই নতুন করে উদ্বেগ রায়পুরে হাসপাতালের ছাদের পলেস্তারা খসে দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পেলেন মেডিকেল অফিসারসহ চার রোগী রায়পুরে বিরিয়ানির দোকানে ডিবির অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার ৩ রায়পুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া রায়পুরে দোকানের পিছন থেকে গাঁজার গাছ উদ্ধার, ব্যবসায়ী গ্রেফতার রায়পুর পৌর ১ নম্বর ওয়ার্ড যুব সংগঠনের ৩৯তম অনুদান প্রদান সম্পন্ন রায়পুরে বরই ফুলের অপরূপ সৌন্দর্যে প্রকৃতি সেজেছে নবরূপে, বাড়তি আয়ের স্বপ্ন দেখ‌ছেন কৃষক
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

হরমুজ প্রনা‌লি‌তে যুক্তরা‌ষ্ট্রের ২০ কো‌টি ডলা‌রের ড্রোন নি‌খোঁজ!

দেশ দিগন্ত ডেস্ক

শুক্রবার (১০ এপ্রিল ২০২৬), পারস্য উপসাগর ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির আকাশে উড্ডয়নরত অবস্থায় মার্কিন নৌবাহিনীর একটি অত্যাধুনিক এবং অত্যন্ত ব্যয়বহুল এমকিউ-৪সি ট্রাইটন (MQ-4C Triton) নজরদারি ড্রোন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

নিখোঁজ হওয়া এই নজরদারি ড্রোনের আনুমানিক বাজার মূল্য প্রায় ২০ কোটি মার্কিন ডলার (২০০ মিলিয়ন ডলার) ।

ড্রোনটি নিখোঁজ হওয়ার ঠিক আগ মুহূর্তে উড্ডয়নরত অবস্থায় একটি জরুরি সতর্কবার্তা বা ‘কোড ৭৭০০’ (Code 7700) পাঠিয়েছিল। এরপর এটি দ্রুত উচ্চতা হারিয়ে রাডার থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় ।

ড্রোনটি পারস্য উপসাগর ও হরমুজ প্রণালি এলাকায় প্রায় তিন ঘণ্টা নজরদারি শেষে ইতালির সিগোনেলা নৌ বিমান ঘাঁটিতে ফিরছিল।
ড্রোনটি কোনো কারিগরি ত্রুটির কারণে বিধ্বস্ত হয়েছে নাকি অন্য কোনোভাবে ভূপাতিত করা হয়েছে—সে বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। মার্কিন নৌবাহিনীও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো নিশ্চিত বার্তা দেয়নি।
এই ঘটনাটি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির মাত্র দুদিন পরেই ঘটায় ওই অঞ্চলে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা