November 28, 2026, 5:20 pm
শিরোনাম:
আলফারাদী ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষায় এইচআরসিএস স্মার্ট স্কুলের ৩৩ শিক্ষার্থীর সাফল্য রায়পুরে ৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৩ জন বৃত্তি অর্জন, ট্যালেন্টপুলে ৪ জন আজহারীর তাফসির মাহফিল ঘিরে পকেটমারের অভিযোগে ৬৫ নারী আটক আজহারীর তাফসির মাহফিল ঘিরে পকেটমারের অভিযোগে ৬৫ নারী আটক আওয়ামী লীগ নেতাকর্মীদের আটক করলে রামগঞ্জ থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি, ওসিকে তিন দিনের রায়পুরে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু, পরিবারে শোকের মাতম! “আপা আপা করিস না, আপা আর আইবো না”—রায়পুরে বিএনপির বিক্ষোভ মিছিল দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ৭০ লাখ সামরিক ও প্যারামিলিটারি জনবল নিয়ে বিশ্বে প্রথম বাংলাদেশ, সামগ্রিক শক্তিতে ৩৭তম রাঙামাটির বাঘাইছড়ি সীমান্তে রহস্যময় তিন ড্রোন, লক্ষ্য করে বিজিবির ১৫ রাউন্ড গুলিবর্ষণ! শরীয়তপুর–চাঁদপুর সড়কে মেঘনা নদীর ওপর সেতু নির্মাণে পরামর্শক চুক্তি স্বাক্ষর
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

৭০ লাখ সামরিক ও প্যারামিলিটারি জনবল নিয়ে বিশ্বে প্রথম বাংলাদেশ, সামগ্রিক শক্তিতে ৩৭তম

Reporter Name

দেশ দিগন্ত । অনলইন সংবদ:
সামরিক ও প্যারামিলিটারি জনবলের সম্মিলিত হিসাবে বিশ্বে প্রথম অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন ও ভারতের মতো সামরিক শক্তিধর দেশগুলোকেও ছাড়িয়ে গেছে বাংলাদেশ। তবে এই হিসাবের পেছনে রয়েছে একটি বিশেষ পরিসংখ্যান।
সম্প্রতি প্রকাশিত গ্লোবাল ফায়ারপাওয়ারের ২০২৬ সালের সামরিক শক্তির পরিসংখ্যানে দেখা যায়, বাংলাদেশে মোট সামরিক ও প্যারামিলিটারি জনবল ৭০ লাখ ৪ হাজার। এর মধ্যে সক্রিয় সামরিক সদস্য ২ লাখ ৪ হাজার এবং প্যারামিলিটারি সদস্য ৬৮ লাখ। সক্রিয় সামরিক সদস্যের তালিকায় বাংলাদেশের অবস্থান ৩০তম।
প্যারামিলিটারি জনবলের হিসাবে বাংলাদেশ রয়েছে বিশ্বে প্রথম অবস্থানে। এ তালিকায় দ্বিতীয় অবস্থানে ভারত, তাদের জনবল ২৫ লাখ ২৭ হাজার। আর চীনের রয়েছে ৬ লাখ ২৫ হাজার।
তবে এই বিশাল জনবলের কারণে সামগ্রিক সামরিক শক্তিতে বাংলাদেশ প্রথম নয়। গ্লোবাল ফায়ারপাওয়ারের ১৪৫টি দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৭তম। বাংলাদেশের পাওয়ার ইনডেক্স স্কোর শূন্য দশমিক ৬৫১৭।
প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের সামরিক সক্ষমতার তালিকায় রয়েছে ৩২০টি ট্যাংক, ২১২টি সামরিক বিমান এবং ২টি সাবমেরিনসহ মোট ১২১টি নৌযান। এসব পরিসংখ্যানের কিছু অংশ অনুমাননির্ভর বলেও জানিয়েছে গ্লোবাল ফায়ারপাওয়ার।
বিশ্লেষকদের মতে, আধুনিক সামরিক শক্তি নির্ধারণে শুধু জনবল নয়, অত্যাধুনিক অস্ত্র, প্রযুক্তি, বিমান ও নৌ সক্ষমতা, প্রতিরক্ষা বাজেট এবং সামরিক সরঞ্জামের কার্যকারিতাও গুরুত্বপূর্ণ।
সব মিলিয়ে, জনবলের পরিসংখ্যানে বিশ্বসেরা অবস্থানে বাংলাদেশের নাম উঠে এলেও সামগ্রিক সামরিক সক্ষমতা বাড়াতে আধুনিক প্রযুক্তি ও প্রতিরক্ষা সরঞ্জামের উন্নয়ন গুরুত্বপূর্ণ।
তথ্যসূত্র: গ্লোবাল ফায়ারপাওয়ার ২০২৬।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা