October 23, 2026, 8:51 am
শিরোনাম:
নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দে‌খি‌য়ে রায়পুর মেঘনায় চল‌ছে ইলিশ শিকার স্বামীকে বাঁচাতে স্ত্রীর আকুতি, এক বছরের শিশুর মাথার ওপর অনিশ্চয়তার ছায়া সেবার হাত বাড়াতে রায়পুরে প্রবীণ ও প্রতিবন্ধীদের পরিচর্যা প্রশিক্ষণ কমলনগরে মেঘনা নদীতে মৎস্য অভিযান, ৭ জেলের কারাদণ্ড দাম্মাম বিমানবন্দরে ফের হামলা, নিহত ১, আহত অন্তত ৮ বাংলাদেশ বিমানের ফ্লাইট চালুর দিনেই নতুন করে উদ্বেগ রায়পুরে হাসপাতালের ছাদের পলেস্তারা খসে দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পেলেন মেডিকেল অফিসারসহ চার রোগী রায়পুরে বিরিয়ানির দোকানে ডিবির অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার ৩ রায়পুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া রায়পুরে দোকানের পিছন থেকে গাঁজার গাছ উদ্ধার, ব্যবসায়ী গ্রেফতার রায়পুর পৌর ১ নম্বর ওয়ার্ড যুব সংগঠনের ৩৯তম অনুদান প্রদান সম্পন্ন
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

স্ত্রীর পরকীয়ায় ক্ষিপ্ত স্বামী, পেট্রোল ঢেলে আগুন—দগ্ধ দুইজনই

Reporter Name

প্রদীপ কুমার রায়:
লক্ষ্মীপুরের রায়পুরে পরকীয়ার জেরে স্ত্রীর গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে নিজেকেও দগ্ধ করেছেন এক ক্ষুব্ধ স্বামী। বৃহস্পতিবার দুপুরে উপজেলার চরপক্ষী গ্রামে ঘটে যাওয়া এই হৃদয়বিদারক ঘটনায় গুরুতর দগ্ধ হন রহিমা বেগম (৩০) ও তার স্বামী নুরুল আলম (৪৫)।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, দগ্ধ অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দু’জনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। রহিমার শরীরের প্রায় ৫০ শতাংশ ও আলমের শরীরের ৩০ শতাংশ অংশ দগ্ধ হয়েছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক ডা. অরুপ পাল।

নুরুল আলমের দাবি, “বিয়ের পর সবকিছু ঠিকঠাক চলছিল। ৯ লাখ টাকা ধার করে ব্যবসা শুরু করেছিলাম। কিন্তু হঠাৎ জানতে পারি, রহিমা দক্ষিণ চরবংশী এলাকার এক ব্যক্তির সঙ্গে পরকীয়ায় জড়িয়েছে। গত বছর আমি তাদের ঘরেও পাই। বিচার চাইতে অনেকের কাছে গেছি, থানায় লিখিত অভিযোগও দিয়েছি। কোনো প্রতিকার না পেয়ে আজ নিজেই সর্বনাশ করে ফেললাম।”

তিনি আরও বলেন, “ঘরে ঢুকেই দেখি সেই প্রেমিক কাদির ও তার লোকজন বসা। কথা কাটাকাটির একপর্যায়ে পেট্রোল ঢেলে রহিমার গায়ে আগুন লাগিয়ে দেই। পরে নিজেকেও পুড়িয়ে ফেলি।”

অন্যদিকে রহিমার ভাগ্নি লুবনা আক্তার বলেন, “আমার খালার গায়ে আগুন ধরিয়ে দেয় আলম। আগুনে হাতাহাতির সময় আলমের শরীরেও আগুন লাগে।” তবে পরকীয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি কিছু বলতে চাননি।

এ বিষয়ে রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, “সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং হাসপাতালে গিয়ে দগ্ধদের খোঁজ নেয়। আমরা ঘটনার তদন্ত করছি। দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় বাসিন্দারা জানান, এটি ছিল দুজনেরই দ্বিতীয় বিয়ে। তাদের সম্পর্কের টানাপড়েন বহুদিনের। কিন্তু এভাবে বিষয়টি চরম পরিণতির দিকে যাবে, তা কেউ ভাবেননি।

এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। অনেকেই বলছেন, পারিবারিক কলহ ও পরকীয়ার মতো সংবেদনশীল ইস্যুতে সহনশীলতা ও ন্যায়বিচার না পেলে এমন ট্র্যাজেডি ভবিষ্যতে আরও বাড়তে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা