September 5, 2026, 8:39 am
শিরোনাম:
জমি নিয়ে বিরোধের জেরে পুকুরে বিষ ঢেলে ১০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ রায়পুরে আলমগীরের বিরুদ্ধে মানববন্ধন, মাদক ও অপকর্মের অভিযোগ লক্ষ্মীপুরে জামাল শন পাপড়ী প্রতিষ্ঠানে মোবাইল কোর্টের অভিযান, ১ লাখ টাকা জরিমানা রায়পুরে এখনো জ্বলছে লাকড়ির চুলা, ঐতিহ্য ধরে রেখেছে ‘বড় মিয়ার চায়ের দোকান’ রায়পুরে সন্ত্রাসবিরোধী অভিযানে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার ৪ নম্বর ওয়ার্ডকে ‘মডেল ওয়ার্ড’ গড়ার অঙ্গীকার সুমন হাওলাদারের রায়পুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সৌদিতে এক বাংলাদেশি প্রবাসীকে গুলি করে হত্যা! বান্দরবানে বিভিন্ন এলাকায় মাদকের ছড়াছড়ি, প্রশাসনের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন রায়পুরে ৩৫ লাখ টাকার স্বর্ণ চুরি, দুই কিশোর গ্রেপ্তার
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পুরে কমিউনিটি ক্লিনিকে ওষুধ নেই, ভোগান্তিতে সাধারণ রোগী ‎

Reporter Name

‎আবু মুসা মোহন, বিশেষ প্রতিনিধি-:
‎লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার বিভিন্ন কমিউনিটি ক্লিনিকে দীর্ঘ তিন মাস ধরে ওষুধ সরবরাহ বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ রোগীরা। প্রতিদিন অসংখ্য মানুষ চিকিৎসা নিতে আসলেও খালি হাতে ফিরে যেতে হচ্ছে তাদের।

‎সরকার ঘোষিত প্রাথমিক স্বাস্থ্যসেবার অংশ হিসেবে প্রতিটি কমিউনিটি ক্লিনিকে বিনা মূল্যে অন্তত ২৫ ধরনের ওষুধ সরবরাহ করার কথা। কিন্তু রায়পুর উপজেলার ক্লিনিকগুলোতে সেই ওষুধ এখন নেই। ফলে সাধারণ সর্দি-জ্বর থেকে শুরু করে নানান রোগের প্রাথমিক চিকিৎসার জন্য রোগীরা প্রত্যাশিত সেবা পাচ্ছেন না।

‎রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের এক রোগী অভিযোগ করে বলেন,  ক্লিনিকে আসি, কিন্তু কোনো ওষুধ পাওয়া যায় না। শুধু নাম লিখে চলে যেতে হয়। বাধ্য হয়ে বাজার থেকে বেশি দামে ওষুধ কিনতে হচ্ছে।”

‎এমন ভোগান্তিতে পড়ে হতাশ সাধারণ মানুষ। তাদের অভিযোগ—গ্রামের গরিব মানুষ ওষুধের জন্য সরকারি ক্লিনিকের উপর নির্ভর করে থাকেন, কিন্তু এখন তা থেকেও বঞ্চিত হচ্ছেন।

‎রায়পুর উপজেলা স্বাস্থ্য বিভাগের একাধিক সূত্র জানায়, বরাদ্দ না থাকায় ওষুধ সরবরাহ বন্ধ রয়েছে। দ্রুত সমস্যা সমাধানের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হলেও কবে নাগাদ সংকট দূর হবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

‎ এলাকাবাসীর দাবি, রায়পুরের কমিউনিটি ক্লিনিকগুলোতে দ্রুত ওষুধ সরবরাহ নিশ্চিত করে জনগণের স্বাস্থ্যসেবা সচল করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা