April 23, 2026, 9:09 am
শিরোনাম:
যুক্তরাষ্ট্র-ইরান যু‌দ্ধের প্রভা‌বে ‌বিশ্ববাজা‌রে বে‌ড়ে‌ছে কন্ড‌মের চা‌হিদা এবং দাম চিকিৎসক সংকটে অচল হ‌য়ে প‌ড়ে‌ছে রায়পুরের দু’টি উপ-স্বাস্থ্য কেন্দ্ৰ মালয়েশিয়ায় ১৪ প্রবাসী শ্রমিকের বেতন হ‌তি‌য়ে নি‌য়ে লাপাত্ত‌া সুপারভাইজার রায়পুর কেরোয়া মোল্লারহাটে ঝুঁকিপূর্ণ সেতু! আতংকে এলাকাবাসী রায়পুরে ফুটপাত দখল ও মূল্য তালিকা না থাকায় মোবাইল কোর্ট, জরিমানা ৯ হাজার টাকা ‎ রায়পুর চরপাতা থে‌কে গাঁজা ও ইয়াবাসহ ২ জন‌ গ্রেফতার কমলনগরে অটোরিক্সাসহ চোর চক্রের ৪(চার) সদস্য গ্রেফতার। রায়পুরে ইঞ্জিনিয়ার ছাড়াই সিসি ঢালাইয়ের কাজ: উর্ধ্বতন প্রশাসনের দৃষ্টি কামনা আজ থেকে সারা দেশে শিশু‌দের হামের টিকা ‌দেওয়া হ‌বে তে‌লের পর বাড়লো গ‌্যা‌সের দাম!
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

সাংবাদিক বিভুরঞ্জন সরকারের লাশ মেঘনা নদীতে উদ্ধার ‎

Reporter Name

‎দেশ দিগন্ত ডেস্ক :-আজকের পত্রিকার জ্যেষ্ঠ সহকারী সম্পাদক ও প্রবীণ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের (৭১) লাশ মেঘনা নদী থেকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যায় নারায়ণগঞ্জের সোনারগাঁও ও মুন্সীগঞ্জের গজারিয়ার সীমান্তবর্তী চর বলাকি সংলগ্ন নদী থেকে তার মরদেহ ভাসমান অবস্থায় পাওয়া যায়।

‎রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম জানান, মরদেহ শনাক্ত করা হয়েছে এবং মৃত্যুর কারণ অনুসন্ধান চলছে।

‎গত বৃহস্পতিবার সকাল ১০টায় বাসা থেকে অফিসের উদ্দেশ্যে বের হলেও তিনি আর ফেরেননি। পরে রাতে রমনা থানায় নিখোঁজের জিডি করেন পরিবারের সদস্যরা।

‎১৯৫৪ সালে জন্ম নেওয়া বিভুরঞ্জন সরকার দীর্ঘ সাংবাদিকতা জীবনে দৈনিক মাতৃভূমি, সাপ্তাহিক চলতিপত্র, সাপ্তাহিক মৃদুভাষণসহ বিভিন্ন জাতীয় দৈনিকে দায়িত্ব পালন করেছেন।

‎তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে রেখে গেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা