লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজার ও ভবানীগঞ্জ চৌরাস্তা বাজারে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। আজ ২৫ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ, রোববার পরিচালিত এ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে মোট ৪২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়েছে।
অভিযান চলাকালে প্রতাপগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেট বন্ধ করে স্থাপন করা একটি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। এ ছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন এবং হোটেল ও রেস্তোরাঁ আইন লঙ্ঘনের দায়ে বিভিন্ন প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন চন্দ্রগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন নিপা এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হাবিবুর রহমান।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।