October 26, 2026, 3:58 pm
শিরোনাম:
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পুর মহিলা কলেজ রোডে রেলিং না থাকায় ঝুঁকিতে জনসাধারণ ‎

Reporter Name

‎আবু মুসা মোহন বিশেষ প্রতিনিধি :
‎লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার মহিলা কলেজ রোড বর্তমানে ভয়াবহ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। দীর্ঘদিন ধরে রাস্তাটির পাশে সুরক্ষা রেলিং না থাকায় যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে।
‎
‎স্থানীয়রা জানান, প্রতিদিন শত শত শিক্ষার্থী, পথচারী ও যানবাহন এ রাস্তা দিয়ে চলাচল করেন। রাস্তাটির পাশেই ডাকাতিয়া নদী থাকায় সামান্য অসাবধানতাতেই ঘটতে পারে প্রাণঘাতী দুর্ঘটনা। বিশেষ করে মহিলা কলেজে আসা-যাওয়ার পথে শিক্ষার্থীরা চরম ঝুঁকি নিয়ে চলাচল করছে।
‎
‎এ বিষয়ে এলাকাবাসীর দাবি, দ্রুত রেলিং স্থাপন করে নিরাপদ চলাচলের ব্যবস্থা করা হোক। অন্যথায় যেকোনো মুহূর্তে ঘটতে পারে অপ্রত্যাশিত দুর্ঘটনা।
‎
‎পথচারীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে জরুরি ভিত্তিতে রেলিং স্থাপনের ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা