June 7, 2026, 2:45 pm
শিরোনাম:
রায়পুরে মাকে মারধরের অভিযোগ ছেলের বিরুদ্ধে রায়পুরে জনদুর্ভোগ নিরসনে মাঠে ইউএনও মেহেদী হাছান কাউছার নতুন প্রজন্মকে ফুটবল উপহার, মাদকবিরোধী সচেতনতামূলক বার্তা ছাত্রদল নেতা আব্দুল আল নোমানের রায়পুরে অগ্নিকাণ্ড: ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধার তৎপরতায় যুব রেড ক্রিসেন্ট শিশু ফারাবি হত্যার বিচারের দাবিতে রায়পুরে মহাসড়ক অবরোধ ও মানববন্ধন রায়পুরে প্রতিবেশীর নির্যাতনে যমজ শিশু হত্যার বিচার দাবিতে মানববন্ধন রায়পুরে উৎসবমুখর পরিবেশে অ্যাডভোকেট রফিক উল্যাহ সোহাগের কনিষ্ঠ পুত্রের আকিকা সম্পন্ন রায়পুরে সপ্তর্ষি কালচারারএকাডেমীর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান রায়পুরে সপ্তর্ষি কালচারারএকাডেমীর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ‎রায়পুরে কিল-ঘুষিতে বৃদ্ধের মৃত্যু
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

লক্ষ্মীপুরের চররুহিতায় মাদ্রাসাতুর রশিদ আল-ইসলামিয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে ছবক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

Reporter Name

মাহমুদুর রহমান মনজু
লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসাতুর রশিদ আল-ইসলামিয়া মাদ্রাসায় এক মনোজ্ঞ ছবক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানটি পরিচালনা করেন মাদ্রাসার সহ-সভাপতি ও বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মোঃ ফারুক হোসেন (বি.এ অনার্স, এম.এ মাস্টার্স ইসলামিক স্টাডিজ, এম.এ কামিল মাস্টার্স হাদিস)। তিনি একই সঙ্গে বাংলাদেশ যুব অধিকার পরিষদ লক্ষ্মীপুর জেলা সহ-সভাপতি এবং লক্ষ্মীপুর সদর উপজেলা সভাপতি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাজুল উলুম মাদ্রাসার সুযোগ্য মুহতামিম হযরত মাওলানা ওমায়ের মাদানী সাহেব।

প্রধান অতিথি ও অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন, তরুণদের প্রেরণার প্রতীক, বাতিলের আতঙ্ক, লক্ষ্মীপুর জেলার গর্ব হযরত মাওলানা মুফতি ইউনুস আহমদ আমিনী সাহেব দা:বা:।
তিনি বর্তমানে সিনিয়র শিক্ষা সচিব ও মুহাদ্দিস, জামিয়া ইসলামিয়া আশরাফুল মাদারিস বটতলী মাদ্রাসায় দায়িত্ব পালন করছেন।

অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাওলানা মোঃ ফারুক হোসেন, এবং সার্বিক সহযোগিতা করেন সেলিম রেজা, মাওলানা ফারুক হোসেন ও প্রধান শিক্ষক হাফেজ মোঃ রাশেদ।

বক্তারা তাঁদের বক্তব্যে ইসলামী শিক্ষা ও নৈতিকতার গুরুত্ব, মানবিক মূল্যবোধের বিকাশ এবং সমাজে দ্বীনি চেতনা জাগ্রত করার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার, সনদ ও স্মারক তুলে দেন অতিথিবৃন্দ। উপস্থিত সবাই আন্তরিক উচ্ছ্বাস প্রকাশ করেন এবং মাদ্রাসার উন্নতি কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা