September 10, 2026, 11:25 am
শিরোনাম:
ভোটের মাঠে চমক!৭ নং বামনীর ১ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তারেক রাজনৈতিকভাবে হেয় করতেই ষড়যন্ত্র’—সংবাদ সম্মেলনে বিএনপি, পরোয়ানা প্রত্যাহারের দাবি লক্ষ্মীপুরে মোবাইল কোর্ট অভিযানে বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুরে মোবাইল কোর্টে দুই প্রতিষ্ঠানে ৩ লাখ টাকা জরিমানা রায়পুরে গভীর রাতে ঘরে চুরি করতে গিয়ে হাতেনাতে চোর আটক মাদকাসক্ত যুবকের আগুনে পুড়ল ১৭ পরিবারের স্বপ্ন মিটার বসার আগেই ৬৯২ টাকার বিদ্যুৎ বিল! জমি নিয়ে বিরোধের জেরে পুকুরে বিষ ঢেলে ১০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ রায়পুরে আলমগীরের বিরুদ্ধে মানববন্ধন, মাদক ও অপকর্মের অভিযোগ লক্ষ্মীপুরে জামাল শন পাপড়ী প্রতিষ্ঠানে মোবাইল কোর্টের অভিযান, ১ লাখ টাকা জরিমানা
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পুরে সপ্তর্ষি কালচারারএকাডেমীর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান

Reporter Name

 

প্রদীপ কুমার রায়, বিশেষ, প্রতিনিধিঃ

লক্ষ্মীপুর জেলার রায়পুরের সনামধন্য সাংস্কৃতিক প্রতিষ্ঠান সপ্তর্ষি কালচারাল একাডেমির উদ্যোগে প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।

১লা জুন(সোমবার) রায়পুর উপজেলা পরিষদ হল রুমে সকাল ১০টা সময় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এড.শিব প্রসাদ নাথ এর সভাপতিত্বে ও সুমা ভৌমিক এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউসার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা তৌহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি জেড এম নাজমুল ইসলাম মিঠু, পৌর বিএনপির সাভাপতি এবিএম জিলানী,সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
নৃত্যে রায়পুর উপজেলার হয়ে জাতীয় পুরস্কার ও স্বর্ণ পদক পাওয়ায় লতিকা নৃত্যালয়ের শিক্ষার্থী সম্পূর্ণা কুরীসহ সেরা শিল্পীদের সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান করা হয় সপ্তর্ষি কালচারাল একাডেমির পক্ষ থেকে।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, সপ্তর্ষি কালচারাল একাডেমি রায়পুর উপজেলার সুনাম শুধু জেলাতে নয়,জাতীয় পর্যায়েও বয়ে এনেছে। তাদের অনেক শিক্ষার্থী জাতীয় পর্যায় থেকে রায়পুর উপজেলার জন্য স্বর্ণ পদক সহ অনেক পুরস্কার নিয়ে এসে উপজেলাবাসীদের সন্মানিত করেছে। তাদের এই কর্মযোগ্যে উপজেলা প্রশাসনের সহযোগিতা সব সময় অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা