আবু মুসা মোহন:-
লক্ষ্মীপুর জেলার রায়পুর দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান রুবেল বাংলাদেশ দলিল লেখক সমিতির যুগ্ম-মহাসচিব নির্বাচিত হয়েছেন।
তাঁর এই নির্বাচিত হওয়ায় রায়পুরসহ সারাদেশের দলিল লেখক সমাজে আনন্দের বন্যা বইছে। সহকর্মী, বন্ধু ও শুভানুধ্যায়ীরা তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
দলিল লেখক সমাজের নেতৃবৃন্দ জানান, মাহবুবুর রহমান রুবেল দীর্ঘদিন ধরে সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দলিল লেখকদের অধিকার রক্ষা এবং পেশাগত উন্নয়নে কাজ করে আসছেন। তাঁর এই সাফল্য রায়পুর তথা লক্ষ্মীপুর জেলার জন্য গর্বের বিষয়।
তাঁরা আশা প্রকাশ করেছেন, তাঁর নেতৃত্বে জাতীয় কমিটিতে দলিল লেখক সমিতি আরও শক্তিশালী ও সেবামুখী ভূমিকা রাখবে।