October 27, 2026, 10:03 am
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পুরে নতুন ইউএনও’র উদ্যোগে মাদকবিরোধী তথ্য সংগ্রহ শুরু ‎

Reporter Name

‎আবু মুসা মোহন:-লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় নতুন যোগ দেওয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেদী হাসান কাউছার মাদকবিরোধী অভিযানকে বেগবান করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন। উপজেলার বিভিন্ন এলাকায় মাদক সেবনকারী ও বিক্রয়কারীদের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য সংগ্রহের লক্ষ্যে তিনি একটি গোপন তথ্য গ্রহণের হোয়াটসঅ্যাপ নম্বর চালু করেছেন—
‎০১৭৮৮৫৭৭৭১১
‎
‎ইউএনও মেহেদী হাসান কাউছার জানান, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রশাসন দ্রুত ব্যবস্থা নেবে এবং তথ্যদাতার পরিচয় সম্পূর্ণরূপে গোপন রাখা হবে।
‎
‎তিনি আরও বলেন,
‎“মাদকমুক্ত রায়পুর গড়তে প্রশাসনের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। কেউ মাদক বিক্রি বা সেবনের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য জানলে এই নম্বরে পাঠাতে পারবেন। প্রতিটি অভিযোগ গুরুত্বসহকারে তদন্ত করা হবে।”
‎
‎স্থানীয় সচেতন নাগরিকরা ইউএনও’র এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, এ ধরনের কার্যকর পদক্ষেপ রায়পুরে মাদক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
‎
‎অনুরোধক্রমে,
‎মেহেদী হাসান কাউছার
‎উপজেলা নির্বাহী অফিসার
‎রায়পুর, লক্ষ্মীপুর
‎


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা