মাহমুদুর রহমান মনজু
লক্ষ্মীপুর প্রতিনিধ।
লক্ষ্মীপুর জেলা পুলিশের নবাগত পুলিশ সুপার মো. আবু তারেক জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। মঙ্গলবার সকাল ১১টায় জেলা পুলিশ কার্যালয়ের পুলিশ সুপার কনফারেন্স রুমে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল হক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মো. রায়হান কাজেমী, ডিআইও-১ মো. মাহফুজুর রহমান, লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি হোসাইন মোহাম্মদ হেলাল, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাভেল, সাবেক সাধারণ সম্পাদক ও ‘আজকের রূপান্তর’ সম্পাদক আবদুল মালেক, জেলার অন্যান্য সাংবাদিকরা।
মতবিনিময়ে পুলিশ সুপার আবু তারেক জেলা পুলিশের কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি, জনগণের সেবা এবং দ্রুত ও স্বচ্ছ পুলিশি কার্যক্রম বাস্তবায়ন নিয়ে আলোচনা করেন।
তিনি বলেন,
“আমার প্রধান লক্ষ্য হলো জনগণকে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং স্থানীয় পুলিশি কার্যক্রমকে আরও স্বচ্ছ ও দ্রুত করা। সাংবাদিকরা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ—তারা জনগণের সঙ্গে পুলিশের সেতুবন্ধ হিসেবে কাজ করেন।”
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি আরও বলেন,
“জেলা পুলিশের সব কর্মকাণ্ডই আইন ও নীতিমালার আলোকে পরিচালিত হবে। অপরাধ দমনে কঠোর অবস্থানে থাকব, তবে জনসেবায় সর্বদা বন্ধুত্বপূর্ণ আচরণ বজায় রাখা হবে।”
লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি হোসাইন মোহাম্মদ হেলাল বলেন,
“নবাগত পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় সাংবাদিক–পুলিশ সমন্বয় আরও শক্তিশালী করবে। এতে জনগণও দ্রুত ও সঠিক তথ্য পাবে।