June 6, 2026, 10:02 pm
শিরোনাম:
রায়পুরে মাকে মারধরের অভিযোগ ছেলের বিরুদ্ধে রায়পুরে জনদুর্ভোগ নিরসনে মাঠে ইউএনও মেহেদী হাছান কাউছার নতুন প্রজন্মকে ফুটবল উপহার, মাদকবিরোধী সচেতনতামূলক বার্তা ছাত্রদল নেতা আব্দুল আল নোমানের রায়পুরে অগ্নিকাণ্ড: ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধার তৎপরতায় যুব রেড ক্রিসেন্ট শিশু ফারাবি হত্যার বিচারের দাবিতে রায়পুরে মহাসড়ক অবরোধ ও মানববন্ধন রায়পুরে প্রতিবেশীর নির্যাতনে যমজ শিশু হত্যার বিচার দাবিতে মানববন্ধন রায়পুরে উৎসবমুখর পরিবেশে অ্যাডভোকেট রফিক উল্যাহ সোহাগের কনিষ্ঠ পুত্রের আকিকা সম্পন্ন রায়পুরে সপ্তর্ষি কালচারারএকাডেমীর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান রায়পুরে সপ্তর্ষি কালচারারএকাডেমীর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ‎রায়পুরে কিল-ঘুষিতে বৃদ্ধের মৃত্যু
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

আকা‌শে উড্ডয়‌নের পর হা‌রি‌য়ে গে‌লো ভার‌তের যুদ্ধ বিমান!

Reporter Name

দেশ দিগন্ত ডেস্ক:
ভারতীয় বিমানবাহিনীর একটি সুখোই সু-৩০ এমকেআই যুদ্ধবিমান রাডার থেকে নিখোঁজ। এটি জানিয়েছেন গুয়াহাটির প্রতিরক্ষা জনসংযোগ কর্মকর্তা (পিআরও)। বিমানটির অবস্থান নির্ধারণে এরইমধ্যে অনুসন্ধান অভিযান শুরু করা হয়েছে বলেও জানান তিনি। খবর ইন্ডিয়া টিভির।

প্রাথমিক তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (৫ মার্চ) ৪.৫ প্রজন্মের এই যুদ্ধবিমানটি আসামের কার্বি আংলং জেলায় একটি প্রশিক্ষণ উড্ডয়ন পরিচালনার সময় সন্ধ্যা প্রায় ৭টার দিকে রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। কিছু প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে এবং স্থানীয় বাসিন্দারা একটি জোরালো বিস্ফোরণের শব্দও শুনেছেন।

তবে এখন পর্যন্ত ভারতীয় বিমানবাহিনী বা প্রতিরক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো নিশ্চিত তথ্য দেয়নি।

এদিকে বিমানটির পাইলটও নিখোঁজ রয়েছেন এবং তাকে খুঁজে বের করতে বর্তমানে অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

ভারতীয় বিমানবাহিনীতে ২৫৯টি সুখোই সু-৩০ এমকেআই যুদ্ধবিমান। রাশিয়ার সঙ্গে যৌথভাবে হিন্দুস্তান অ্যারোনটিকস লিমিটেডে (এইচএএল) বিমানটি তৈরি করা হয়। যৌথভাবে উৎপাদন করলেও রাশিয়া এই যুদ্ধবিমান ব্যবহার করে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা