আবু মুসা মোহন:-লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার খাসেরহাট রোডের স্টিল ব্রিজ সংলগ্ন সড়কের বেহাল অবস্থায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। দীর্ঘদিন ধরে রাস্তার বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও ভাঙনের সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
স্থানীয়রা জানান, সামান্য বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে যায় এবং গর্তগুলো দেখা যায় না। এতে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে মোটরসাইকেল ও অটোরিকশা চালকদের চলাচলে বেশি সমস্যা হচ্ছে।
এ সড়ক দিয়ে প্রতিদিন অসংখ্য মানুষ যাতায়াত করেন। কিন্তু রাস্তার এমন বেহাল অবস্থার কারণে শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও ব্যবসায়ীদের ভোগান্তি বেড়ে গেছে।
স্থানীয়দের দাবি, দ্রুত সময়ের মধ্যে রাস্তার সংস্কার কাজ শুরু করে সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব করতে