April 16, 2026, 11:25 pm
শিরোনাম:
অনুমোদনহীন মি‌ষ্টি বি‌ক্রি, সড়া‌কে অ‌নিয়ম ব‌ন্ধে ভ্রাম‌্যমান আদাল‌তের অ‌ভিযান রায়পুরে খাদিজাতুল কোবরা দাখিল মাদ্রাসা পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত রায়পু‌রে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রির অভিযোগে মোবাইল কোর্টের অ‌ভিযান! মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: অপপ্রচারের প্রতিবাদে বিএনপি নেতা বিল্লাল মুন্সি ব‌রিশা‌লে র‌ডের বদ‌লে বাঁশ দি‌য়ে আয়রন ব্রী‌জের ঢালাই! এলাকায় তোলপাড় হরমুজ প্রণালী পু‌রোপু‌রি খু‌লে দি‌য়ে‌ছে ইরান লক্ষ্মীপু‌র রায়পুরে তেলের সংকট নিরসনে ফুয়েল কার্ড দেওয়ার সিদ্ধান্ত বাংলাদেশ থেকে মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার ডুবে ২৫০ জন নিখোঁজ মধ্যপ্রাচ্যের ৫ দেশের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের রায়পুরে বর্ণিল আয়োজনে বর্ষবরণ উৎসব পালিত
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

লক্ষ্মীপু‌রে ৬২ কিলোমিটার মেঘনার তীর রক্ষা বাঁধ নির্মাণের পরিকল্পনা রয়েছে সরকারের

Reporter Name

ডেস্ক নিউজ:
শ‌নিবার ১৪ মার্চ লক্ষ্মীপুরের কমলনগর ও রামগতি উপজেলাকে মেঘনা নদীর ভয়াবহ ভাঙন থেকে রক্ষায় নির্মাণাধীন ৩৭ কিলোমিটার তীর রক্ষা বাঁধের কাজ পরিদর্শনে যান পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে ছিলেন লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান। আরও উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. সাহাদাত হোসেন সেলিম, জেলা বিএনপির সদস্যসচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান হাছিব, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফের) সহ-সভাপতি  ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, কমলনগর উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী এবং সাধারণ সম্পাদক এম. দিদার হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এসময় মন্ত্রী ব‌লেন মেঘনার ভাঙনে অনেক মানুষ বাড়ি-ঘর, জমি- জমা হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে। সেজন্য মজুচৌধুরীরহাট থেকে কমলনগর-রামগতি পর্যন্ত ৬২ কিলোমিটার এলাকায় তীর রক্ষা বাঁধ নির্মাণের পরিকল্পনা বর্তমান সরকারের র‌য়ে‌ছে।

উপকূলীয় অঞ্চলের মানুষদের প্রকৃতির সাথে যুদ্ধ করে বেঁচে থাকতে হয়। বর্ষা মৌসুমে প্লাবন ও বন্যায় এ অঞ্চলের মানুষের জীবন-জীবিকার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। মজুচৌধুরীর হাট থেকে কমলনগর-রামগতি- বয়ারচর পর্যন্ত বাঁধ না থাকায় মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেকে জমিজমা এবং উৎপাদিত ফসল হারিয়ে নিঃস্ব হয়ে যাচ্ছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনগণ দেশপ্রেমিক সরকার পেয়েছে। জনগুরুত্বপূর্ণ ও দীর্ঘদিনের দাবি বাস্তবায়নে কাজ শুরু হয়ে গেছে। নদীর তীর রক্ষা বাঁধের কাজ কীভাবে হচ্ছে, কাজের মান কেমন এ বিষয়ে পানি সম্পদ মন্ত্রণালয় বিশেষ নজর রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা