ডেস্ক নিউজ:
লক্ষ্মীপুরের রায়পুরে ৫০ পিছ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ টিম ।
শুক্রবার ( ২৭ মার্চ ) রাত ০১ঃ৩০ ঘটিকার সময় জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীপুর জেলার রায়পুর থানাধীন পৌর ৫নং ওয়ার্ড মধুপুর সাকিনস্থ লক্ষ্মীপুর-চাঁদপুর আঞ্চলিক সড়কের পশ্চিম পার্শ্বে দারুল কোরআন ইসলামী একাডেমির (বন্ধ) সামনে পাকা রাস্তার উপর হতে আসামী ইব্রাহিম খলিল (৪০)কে ৫০ পিছ ইয়াবাসহ গ্রেপ্তার করে।
খলিলের পিতা- মনির আহাম্মদ, মাতা-মৃত কুলছুমা বেগম, সাং-বামনী (মিয়া বাড়ী), ৩নং ওয়ার্ড, ৭নং বামনী ইউপি, থানা- রায়পুর, জেলা-লক্ষ্মীপুর। এর হেফাজত হইতে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন।
আটককৃত আসামী ইব্রাহীম খলিল (৪০) এর বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন।