May 1, 2026, 9:52 pm
শিরোনাম:
রায়পুরে শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি বৌদ্ধ পূর্ণিমায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় রায়পুরে তিন সন্তানসহ স্ত্রীকে ঘর থেকে বের করে তালা, তিন দিন ধরে খোলা আকাশের নিচে জীবীত ফেরা হ‌লো না দে‌শে ওমান প্রবাসী বেলালের! মারা গে‌লেন এয়ার‌পো‌র্টেই রায়পুরে তিন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার নতুন কুঁড়ি স্পোর্টস: রায়পুরে খেলোয়াড় বাছাই সম্পন্ন, জেলা পর্যায়ে তালিকা (প্রেরণ) পরীক্ষা‌কে‌ন্দ্রে তীব্র গ‌র‌মে নি‌র্বিঘ্নে পরীক্ষা দেওয়ার জন‌্য ৮‌টি ফ‌্যা‌ন উপহার দেন রায়পুর উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনা: ২ বৌদ্ধ ভিক্ষুসহ নিহত ৩ রায়পুরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সাবেক ইউপি চেয়ারম্যান নাছির বেপারী রায়পুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

লক্ষ্মীপুরে খাল থেকে ড্রাম ভ‌র্তি ১৩৬০ লিটার জ্বাল‌নি তেল উদ্ধার! চোরাকারবারি পলাতক

Reporter Name

ডেস্ক নিউজ:
লক্ষ্মীপুরের রামগতিতে বিপুল পরিমাণ অবৈধ ডিজেল উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (৩১ মার্চ) রাতে রামগতি পৌরসভার আসল পাড়া সংলগ্ন একটি খাল থেকে পরিত্যক্ত অবস্থায় এই জ্বালানি তেল জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ৯টার দিকে রামগতি থানার একটি বিশেষ দল পৌরসভার ৬নং ওয়ার্ডের আসল পাড়া এলাকার মৎস্য অবতরণ কেন্দ্রের দক্ষিণ পাশে অভিযান চালায়। এ সময় খালের পানির মধ্যে সুকৌশলে লুকিয়ে রাখা ৮টি বড় প্লাস্টিকের ড্রাম উদ্ধার করা হয়। পরে স্থানীয় শ্রমিকদের সহায়তায় রাত ১২টা ২০ মিনিটে ড্রামগুলো পানি থেকে তোলা হয়।

প্রতিটি ড্রামে ১৭০ লিটার করে মোট ১৩৬০ লিটার ডিজেল পাওয়া গেছে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১ লাখ ৩৬ হাজার টাকা।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ভোলার একটি অসাধু চক্র নদীপথে অবৈধভাবে এই জ্বালানি তেল এনে এখানে মজুদ করে রেখেছিল। বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যেই এই তেল মজুদ করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।

রামগতি থানা পুলিশ জানায়, উদ্ধারকৃত ডিজেল বর্তমানে থানার হেফাজতে রয়েছে। জব্দ তালিকা অনুযায়ী তা পুলিশের নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে, তবে এখনো পর্যন্ত এর কোনো মালিক শনাক্ত করা সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা