ডেস্ক নিউজ:
রায়পুরে ১ হাজার পিছ ইয়াবাসহ মোঃ জামাল উদ্দিন(৫২)কে আটক করেছে জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ টিম।
শনিবার ০৪ এপ্রিল ৩ টার সময় জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীপুর জেলার রায়পুর থানাধীন ০৭ নং বামনী ইউনিয়ন ০৮নং ওয়ার্ডস্থ সাগরদি তোরাব পাটোয়ারীর বাড়ীর আসামীর নিজ বসতঘরে অভিযান পরিচালনা করে মোঃ জামাল উদ্দিন(৫২)কে ইয়াবাসহ আটক করতে সক্ষম হয়। আটককৃত মোঃ জামাল উদ্দিন(৫২) এর
পিতা- মোঃ মৃত-আশু পাটোয়ারী, মাতাঃ মৃত-ছাহেলা খাতুন@ছালেহা, সাং-সাগরদি, তোরাব পাটোয়ারীর বাড়ী ০৮ নং ওয়ার্ড ০৭ নং বামনী ইউনিয়ন, থানাঃ রায়পুর, জেলাঃ লক্ষ্মীপুর। আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।