June 6, 2026, 8:09 pm
শিরোনাম:
রায়পুরে মাকে মারধরের অভিযোগ ছেলের বিরুদ্ধে রায়পুরে জনদুর্ভোগ নিরসনে মাঠে ইউএনও মেহেদী হাছান কাউছার নতুন প্রজন্মকে ফুটবল উপহার, মাদকবিরোধী সচেতনতামূলক বার্তা ছাত্রদল নেতা আব্দুল আল নোমানের রায়পুরে অগ্নিকাণ্ড: ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধার তৎপরতায় যুব রেড ক্রিসেন্ট শিশু ফারাবি হত্যার বিচারের দাবিতে রায়পুরে মহাসড়ক অবরোধ ও মানববন্ধন রায়পুরে প্রতিবেশীর নির্যাতনে যমজ শিশু হত্যার বিচার দাবিতে মানববন্ধন রায়পুরে উৎসবমুখর পরিবেশে অ্যাডভোকেট রফিক উল্যাহ সোহাগের কনিষ্ঠ পুত্রের আকিকা সম্পন্ন রায়পুরে সপ্তর্ষি কালচারারএকাডেমীর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান রায়পুরে সপ্তর্ষি কালচারারএকাডেমীর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ‎রায়পুরে কিল-ঘুষিতে বৃদ্ধের মৃত্যু
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

ওসমান হাদি হত্যার দুই আসামিকে ফেরত পাঠাতে সম্মত হ‌য়ে‌ছে ভারত

দেশ দিগন্ত ডেস্ক

জুলাই বিপ্লবের পর গঠিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ বিন ওসমান হাদি
হত্যা মামলার প্রধান দুই আসামিকে বাংলাদেশে ফেরত পাঠাতে ভারত সম্মত হয়েছে। বুধবার (৮ এপ্রিল ২০২৬) ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী
ড. খলিলুর রহমানের সাথে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের এক দ্বিপাক্ষিক বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
হা‌দি হত‌্যা মামলার প্রধান দুই আসামি ফয়সাল করিম মাসুদ
(রাহুল) এবং আলমগীর হোসেন
কে ভারতের পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার করা হয়েছে।

ভারত বাংলা‌দেশ দুই দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি (Extradition Treaty) অনুযায়ী আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে।

গত ১২ ডিসেম্বর ২০২৫ তারিখে ঢাকার বিজয়নগরে ওসমান হাদিকে গুলি করা হয় এবং চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে তার মৃত্যু হয় । ঘটনার পর আসামিরা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল।

বৈঠকে আসামিদের গ্রেপ্তারের জন্য ভারত সরকারকে ধন্যবাদ জানানোর পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল-কে হস্তান্তরের অনুরোধও পুনর্ব্যক্ত করেন। উল্লেখ্য যে, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বর্তমানে তারেক রহমানের নেতৃত্বাধীন নবনির্বাচিত সরকারের অধীনে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার কাজ করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা