মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক অস্থিরতার কারণে ফ্লাইট চলাচল বিঘ্নিত হওয়ার পর শনিবার (১১ এপ্রিল ২০২৬) থেকে বাংলাদেশসহ ১৭টি দেশে পুনরায় আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা শুরু করেছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক বিমান সংস্থা Air Arabia। সংস্থাটি বর্তমানে শারজাহ, আবুধাবি এবং রাস আল খাইমাহ থেকে বাংলাদেশসহ ১৭টি দেশের মোট ৪৯টি আন্তর্জাতিক গন্তব্যে সীমিত পরিসরে ফ্লাইট পরিচালনা করছে।
এই তালিকায় বাংলাদেশ ছাড়াও এই তালিকায় রয়েছে,ভারত, পাকিস্তান, সৌদি আরব, মিশর, শ্রীলঙ্কা, ওমান, নেপাল, জর্ডান, বাহরাইন, তুরস্ক, থাইল্যান্ড, ইথিওপিয়া, গ্রিস, কেনিয়া, সিরিয়া এবং ইরাক।
যাদের আগে ফ্লাইট বাতিল হয়েছিল, তারা পুনরায় বুকিং দেওয়ার সুযোগ পাবেন। তবে যারা ইতিমধ্যে তারিখ পরিবর্তন করেছেন বা রিফান্ড (টাকা ফেরত) নিয়েছেন, তারা এই সুবিধা পাবেন না।
নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে এবং পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে ধাপে ধাপে ফ্লাইটের সংখ্যা বাড়ানো হচ্ছে।
যাত্রীরা সরাসরি এয়ার অ্যারাবিয়ার ওয়েবসাইট, মোবাইল অ্যাপ বা অনুমোদিত ট্রাভেল এজেন্টের মাধ্যমে বর্তমান ফ্লাইটের তথ্য জানতে এবং বুকিং করতে পারবেন।