লক্ষ্মীপুর রায়পুরে তেলের সংকট নিরসনে ফুয়েল কার্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উপজেলা প্রসাশন।
সম্প্রতি ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরাইল যুদ্ধে মধ্যপ্রাচ্যসহ সারাবিশ্ব জ্বালানি নিয়ে গভির সংকটের মধ্যে পড়ে। এতে করে বেশি বেকায়দায় পড়ে যায় বাইক চালকরা। ২০০/৩০০ টাকার পেট্রোল, অকটেনের জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। আবার কেহো কেহো একাধিবারও তেল নেওয়ার অভিযোগ রয়েছে। জ্বালানি তেলের সংকট নিরসনে এবং নিয়মতান্ত্রিকতার মাধ্যমে চালকদের তেল সংগ্রহের জন্য ফুয়েল কার্ডের সিদ্ধান্ত নেওয়া হয়া। বুধবার ১৫ এপ্রিল রায়পুর উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সিদ্ধান্ত হয় চালকদের মাঝে ফুয়েল কার্ড দেওয়া হবে।
