April 19, 2026, 4:38 pm
শিরোনাম:
রায়পুরে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য রায়পু‌রে ইয়বা এবং গাঁজাসহ ৪ মাদক ব‌্যবসায়ী গ্রেফতার হরমুজ প্রণা‌লী ফের বন্ধ ক‌রে দি‌লো ইরান রায়পুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের দিনমজুর মহারাজ এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লক্ষ্মীপুর রায়পুরে ৩৫০ লিটার জ্বালানি তেল জব্দ! ২০ হাজার টাকা জ‌রিমানা রায়পুরে মাদকের ভয়াল থাবা: প্রশাসনের নীরবতা নাকি ‘আইওয়াশ’? লক্ষ্মীপুর রামগতিতে ৮২ পিছ ইয়াবাসহ মাদক ব‌্যবসায়ী গ্রেফতার রায়পুরে ১৪০ গ্রাম গাঁজা ও ৬৭ হাজার টাকাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রায়পুরে ব্যবসায়ী সুবাস খলিফার পরলোক গমন
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পু‌রে ইয়বা এবং গাঁজাসহ ৪ মাদক ব‌্যবসায়ী গ্রেফতার

দেশ দিগন্ত ডেস্ক

 

লক্ষ্মীপুর রায়পু‌রে ৯০০ গ্রাম গাঁজা, ১০০ পিস ইয়াবা এবং মাদক বি‌ক্রির টাকাসহ ৪ মাদক ব‌্যবসায়ী গ্রেফতার ক‌রে‌ছে থানা পু‌লিশ।

শ‌নিবার ১৮ এপ্রিল এসআই (নিরস্ত্র) মোঃ আহসান হাবীব সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ রায়পুর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা ক‌রে রায়পুর থানাধীন ০১ নং চর আবাবিল ইউপির ০৪ নং ওয়ার্ডস্থ চর আবাবিল সাকিনে জনৈক হাওলাদার এর বালুর মাঠের পশ্চিম কোণে উপস্থিত হইলে পুলিশের উপস্থিত টের পে‌য়ে পা‌লি‌য়ে যাওয়ার চেষ্টা ক‌রে। এতে অ‌ভিযান প‌রিচালনাক‌রি টি‌মের বিচক্ষণতায় ৪জন‌কে মাদকসহ আটক কর‌তে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামীরা হ‌লো ১। মোঃ আক্তার হোসেন প্রকাশ চোরা আক্তার (৪৭), পিতা-শাহ আলম গাজী, মাতা-শামছুন নাহার, সাং-চর আবাবিল (গাজী বাড়ি), ০৪ নং ওয়ার্ড, ০১ নং উত্তর চর আবাবিল ইউপি, থানা-রায়পুর, জেলা-লক্ষ্মীপুর

২। আমির হোসেন (২৫), পিতা-বাবুল পলোয়ান, মাতা-জয়নাব বেগম, সাং-চর পাঙ্গাসিয়া (মজুমদার বাড়ি), ০২ নং ওয়ার্ড।

৩। মোঃ তকির হোসেন (২২), পিতা-মোঃ আবু জাফর, মাতা-তাছলিমা আক্তার, সাং-উত্তর চর আবাবিল, ০৪ নং ওয়ার্ড।

৪। শফিকুল ইসলাম (৩০), পিতা-মোঃ মঞ্জু মিয়া, মাতা-আফিয়া বেগম, সাং-চর আবাবিল (হাজী বাড়ি রোড সর্দার বাড়ি), ০৪ নং ওয়ার্ড, সর্ব ০১ নং চর আবাবিল ইউপি, থানা-রায়পুর, জেলা-লক্ষ্মীপুর।

আসামী‌দের গ্রেফতারকা‌লে ০১নং আসামীর হেফাজত হইতে ৯০০ গ্রাম মাদকদ্রব্য গাঁজা, ১০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রয়লব্ধ নগদ ১০,১৬০/- টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা