May 2, 2026, 12:54 pm
শিরোনাম:
অ‌টো চালক নিখোঁজের কয়েক ঘণ্টা পর মুক্তিপণ দাবি! বাগান থেকে লাশ উদ্ধার রায়পুরে শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি বৌদ্ধ পূর্ণিমায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় রায়পুরে তিন সন্তানসহ স্ত্রীকে ঘর থেকে বের করে তালা, তিন দিন ধরে খোলা আকাশের নিচে জীবীত ফেরা হ‌লো না দে‌শে ওমান প্রবাসী বেলালের! মারা গে‌লেন এয়ার‌পো‌র্টেই রায়পুরে তিন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার নতুন কুঁড়ি স্পোর্টস: রায়পুরে খেলোয়াড় বাছাই সম্পন্ন, জেলা পর্যায়ে তালিকা (প্রেরণ) পরীক্ষা‌কে‌ন্দ্রে তীব্র গ‌র‌মে নি‌র্বিঘ্নে পরীক্ষা দেওয়ার জন‌্য ৮‌টি ফ‌্যা‌ন উপহার দেন রায়পুর উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনা: ২ বৌদ্ধ ভিক্ষুসহ নিহত ৩ রায়পুরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সাবেক ইউপি চেয়ারম্যান নাছির বেপারী
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাচনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে

প্রদীপ কুমার রায়

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে জেলার সদর উপজেলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে। আজ বুধবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।
এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।
রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা গেছে,
নির্বাচনে চেয়ারম্যান পদে সদর উপজেলাধীন চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম চৌধুরী-আনারস প্রতীক, জেলা যুবলীগের সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাহ্ উদ্দিন টিপু-কাপ পিরিচ প্রতীক, বর্তমান ভাইস চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক এবং জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মুহাম্মদ রহমত উল্যা বিপ্লব – ঘোড়া প্রতীক, মো. আবুল কাশেম- দোয়াতকলম প্রতীক ও মো. নিজাম উদ্দিন- মোটরসাইকেল প্রতীক।
ভাইস চেয়ারম্যান পদে সাবেক ভাইস চেয়ারম্যান মো. হাফিজ উল্যা- মাইক প্রতীক, সাবেক শ্রমিক লীগ নেতা মামুনুর রশিদ- উড়োজাহাজ প্রতীক, জেলা শ্রমিকলীগের আহ্বায়ক ইউসুফ পাটওয়ারী-বই প্রতীক, মো. ইয়াছিন আরাফাত- তালা প্রতীক ও মো. মাসুদুর রহমান- চশমা প্রতীক।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইসলাম লিকা- ফুটবল প্রতীক, বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদা আক্তার- হাঁস প্রতীক ও সেলিনা খানম- পদ্মফুল প্রতীক।
সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রির্টানিং অফিসার আতিকুল ইসলাম চৌধুরী জানান, সদর উপজেলার ২১ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ভোট কেন্দ্র ১৯২ টি।
এতে মোট ভোটার সংখ্যা ৬ লাখ ১৯ হাজার ৬৪৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩ লাখ ২১ হাজার ৪০৩ জন এবং নারী ভোটার ২ লাখ ৯৮ হাজার ২৩৭ জন, তৃতীয় লিঙ্গের ৫ জন ভোটার রয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও রিটার্নিং কর্মকর্তা পদ্মাসন সিংহ জানান, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে নির্বাচনী এলাকায় ২২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, আনসার র‌্যাব ও বিজিবি মোতায়েন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা