October 24, 2026, 8:48 am
শিরোনাম:
নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, রায়পুরে ৪ জেলের কারাদণ্ড পলিথিনমুক্ত হায়দরগঞ্জ গড়তে প্রবাসী কল্যাণ ফোরামের পরিচ্ছন্নতা অভিযান নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দে‌খি‌য়ে রায়পুর মেঘনায় চল‌ছে ইলিশ শিকার স্বামীকে বাঁচাতে স্ত্রীর আকুতি, এক বছরের শিশুর মাথার ওপর অনিশ্চয়তার ছায়া সেবার হাত বাড়াতে রায়পুরে প্রবীণ ও প্রতিবন্ধীদের পরিচর্যা প্রশিক্ষণ কমলনগরে মেঘনা নদীতে মৎস্য অভিযান, ৭ জেলের কারাদণ্ড দাম্মাম বিমানবন্দরে ফের হামলা, নিহত ১, আহত অন্তত ৮ বাংলাদেশ বিমানের ফ্লাইট চালুর দিনেই নতুন করে উদ্বেগ রায়পুরে হাসপাতালের ছাদের পলেস্তারা খসে দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পেলেন মেডিকেল অফিসারসহ চার রোগী রায়পুরে বিরিয়ানির দোকানে ডিবির অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার ৩ রায়পুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পুরে তিন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

প্রদীপ কুমার রায়

 

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রায়পুরে রাতভর বিশেষ অভিযান চালিয়ে তিন মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ এপ্রিল) গভীর রাতে উপজেলার দেবীপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন এম শাহীন দেওয়ান। তিনি উপজেলার দেবীপুর গ্রামের মনোর আলী দেওয়ান বাড়ির বাসিন্দা। তার পিতা ইসমাইল দেওয়ান ও মাতা পারুল বেগম।
পুলিশ জানায়, এসআই মো. জামাল উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে রাত্রিকালীন বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে সিআর মামলা নং-৪০৫/১৭, সিআর মামলা নং-২৪০/২০১৫ ও সিআর মামলা নং-৩৫৮/২৩ এর ওয়ারেন্টভুক্ত আসামি শাহীন দেওয়ানকে গ্রেপ্তার করা হয়।
এর মধ্যে একটি মামলায় তার ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানার আদেশ রয়েছে। এছাড়া অন্য একটি মামলায় ১ বছরের সাজাও রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। স্থানীয়দের মধ্যে এ ঘটনায় স্বস্তি ফিরেছে বলে জানা গেছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা