June 19, 2026, 10:18 am
শিরোনাম:
রায়পুরে পল্লীমঙ্গল কর্মসূচির বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন পাঁচ শতাধিক রোগী রায়পুরে খাল উদ্ধার অভিযান: ৬১ স্থাপনা উচ্ছেদ, এবার কি মিলবে স্থায়ী সমাধান? লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি হিসেবে নিয়োগ পেলেন ড. মোহাম্মদ হানিফ মুরাদ রায়পুরে মাকে মারধরের অভিযোগ ছেলের বিরুদ্ধে রায়পুরে জনদুর্ভোগ নিরসনে মাঠে ইউএনও মেহেদী হাছান কাউছার নতুন প্রজন্মকে ফুটবল উপহার, মাদকবিরোধী সচেতনতামূলক বার্তা ছাত্রদল নেতা আব্দুল আল নোমানের রায়পুরে অগ্নিকাণ্ড: ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধার তৎপরতায় যুব রেড ক্রিসেন্ট শিশু ফারাবি হত্যার বিচারের দাবিতে রায়পুরে মহাসড়ক অবরোধ ও মানববন্ধন রায়পুরে প্রতিবেশীর নির্যাতনে যমজ শিশু হত্যার বিচার দাবিতে মানববন্ধন রায়পুরে উৎসবমুখর পরিবেশে অ্যাডভোকেট রফিক উল্যাহ সোহাগের কনিষ্ঠ পুত্রের আকিকা সম্পন্ন
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

লক্ষ্মীপু‌রে বিয়ে বা‌ড়ি‌তে খাব‌ার টে‌বি‌লে বস‌া নি‌য়ে সংঘর্ষ: আহত ৮

দেশ দিগন্ত ডেস্ক

‎লক্ষ্মীপুরে একটি বিয়ের অনুষ্ঠানে খাওয়ার টেবিলে বসাকে কেন্দ্র করে বর ও কনে পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছেন।
‎শনিবার (২৫ এপ্রিল)  সদর উপজেলার টুমচর ইউনিয়ন-এর ৪ নম্বর ওয়ার্ডে বড় বাড়ির পাশের মোঃ হারুনের বাড়িতে এ ঘটনা ঘটে।
এতে উভয়পক্ষের ৮ জন ‎আহত হয়। তাদের লক্ষ্মীপুর সদর হাসপাতাল- প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
‎স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২৪ এপ্রিল) মো. হারুনের ছেলে ফারুক হোসেনের সঙ্গে ভবানীগঞ্জ ইউনিয়ন-এর ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আনোয়ার হোসেনের মেয়ে ছামিয়া আক্তারের বিয়ে সম্পন্ন হয়। পরদিন শনিবার বরপক্ষের বাড়িতে খাওয়ার আয়োজন করা হয়। দুপুরে কনেপক্ষের লোকজন সেখানে উপস্থিত হলে খাওয়ার টেবিলে বসা নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।
এতে উভয় পক্ষের হাতাহাতি শুরু হয়ে তা সংঘর্ষে রূপ নেয়। একপর্যায়ে বরপক্ষের লোকজন লাঠিদিয়ে হামলা চালায় বলেও অভিযোগ করা হয়েছে। এসময় একটি মাইক্রোবাস ভাঙচুরের ঘটনাও ঘটে।
‎লক্ষ্মীপুর সদর মডেল থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, বিয়েবাড়িতে মারামারির একটি ঘটনা শুনেছি। তবে এখনো পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা