May 3, 2026, 12:28 pm
শিরোনাম:
রায়পুরে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু: নদী, খাল ও ওয়ার্ডভিত্তিক পরিষ্কার অভিযান লক্ষ্মীপু‌রে ১১০ পিস ইয়াবাসহ ০২ জনকে আটক রায়পুরে ডাকাতিয়া নদী পরিষ্কার অভিযান: ইউএনও মেহেদী হাসান কাউসারের প্রশংসনীয় উদ্যোগ অ‌টো চালক নিখোঁজের কয়েক ঘণ্টা পর মুক্তিপণ দাবি! বাগান থেকে লাশ উদ্ধার রায়পুরে শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি বৌদ্ধ পূর্ণিমায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় রায়পুরে তিন সন্তানসহ স্ত্রীকে ঘর থেকে বের করে তালা, তিন দিন ধরে খোলা আকাশের নিচে জীবীত ফেরা হ‌লো না দে‌শে ওমান প্রবাসী বেলালের! মারা গে‌লেন এয়ার‌পো‌র্টেই রায়পুরে তিন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার নতুন কুঁড়ি স্পোর্টস: রায়পুরে খেলোয়াড় বাছাই সম্পন্ন, জেলা পর্যায়ে তালিকা (প্রেরণ)
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পুরে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু: নদী, খাল ও ওয়ার্ডভিত্তিক পরিষ্কার অভিযান

আবু মুসা মোহন

‎আবু মুসা মোহন :-লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার আওতাধীন রায়পুর মহিলা কলেজ থেকে  বাজার পর্যন্ত নদী, খাল ও বিভিন্ন ওয়ার্ডে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। পৌরসভার উদ্যোগে এ কার্যক্রমে সহযোগিতা করছে রায়পুর রেড ক্রিসেন্ট টিম, বিডি ক্লিন ও ভলান্টিয়ার ফর বাংলাদেশ।
‎স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পরিচালিত এ কার্যক্রমে স্থানীয়দের নিজ নিজ এলাকার খাল, ড্রেন ও যেখানে ময়লা-আবর্জনা জমে আছে, সেসব স্থান পরিষ্কারে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। আয়োজকরা জানান, পরিবেশ সুন্দর ও জলাবদ্ধতা নিরসনে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
‎আগামীকালও  রায়পুর মহিলা কলেজ এলাকায় সকাল ৯টা থেকে পুনরায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে। আগ্রহীরা এতে সরাসরি অংশগ্রহণ করতে পারবেন।
‎এ সময় রায়পুর উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসানের সহযোগিতায় উপস্থিত ছিলেন পৌরসভার কর্মকর্তাবৃন্দ, এলাকার সানোয়ার পাটোয়ারী , আব্দুল মতিন, আব্দুর রহমান, হান্নান, ফারুক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
‎স্থানীয় সচেতন মহল বলছে, এমন উদ্যোগ নিয়মিত হলে রায়পুর পৌর এলাকার পরিবেশ আরও বাসযোগ্য ও পরিচ্ছন্ন হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা