লক্ষ্মীপুর রামগঞ্জ পৌরসভা ৭নং ওয়ার্ডের শ্রীপুর পাটোয়ারী বাড়ি সংলগ্ন রাস্তায় গাঁজা সেবন ও গাঁজা বহনের অভিযোগে বুধবার (০৬ মে) রাত ১০টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনা করে গাঁজাসহ হাতেনাতে আটক করে। এসময় আটককৃত ব্যাক্তিকে গাঁজা সেবনের অপরাধ প্রমাণিত হওয়ায় এবং অভিযুক্ত ব্যক্তি স্বেচ্ছায় দোষ স্বীকার করায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ০৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০/- টাকা জরিমানা করে। এই সময় রামগঞ্জ থানার এস.আই মোহাম্মদ সোলাইমানের নেতৃত্বে পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন। জব্দকৃত গাঁজা ধ্বংস করা হয়।
প্রশাসনের এ ধরনের অভিযান চলমান থাকবে।