আবু মুসা মোহন, রায়পুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রায়পুরে সড়কের ছোট-বড় গর্তের কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এরই ধারাবাহিকতায় সেবার পাশে সড়কের গর্তে পড়ে একটি অটোরিকশা খাদে গিয়ে শিশুসহ চারজন আহত হয়েছেন।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সড়কের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে ছোট-বড় গর্ত তৈরি হয়েছে। এসব গর্ত এড়িয়ে চলতে গিয়ে প্রায়ই যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছে।
দুর্ঘটনায় আহতদের স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য রায়পুর সরকারী হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
স্থানীয়দের অভিযোগ, সড়কের গর্তগুলো দ্রুত সংস্কার না করা হলে সামনে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত সড়ক সংস্কার ও গর্তগুলো মেরামতের দাবি জানিয়েছেন