November 25, 2026, 2:42 pm
শিরোনাম:
লক্ষ্মীপুরে দুই কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার লক্ষ্মীপুরে দুই কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার লক্ষ্মীপুরে গ্যারেজের সামনে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন, ৫ লাখ টাকার ক্ষতির দাবি লক্ষ্মীপুরে দুই মিষ্টি ও বিরিয়ানির দোকানে মোবাইল কোর্ট, ২৭ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুরে দুই মিষ্টি ও বিরিয়ানির দোকানে মোবাইল কোর্ট, জরিমানা লক্ষ্মীপুরে বাবার মরদেহ বাড়িতে রেখেই মাকে মারধর, টাকা-জমির দলিল ও স্বর্ণালংকার লুটের অভিযোগ সন্তানদের বিরুদ্ধে রায়পুরে মদনমোহন মন্দিরে রাস উৎসব ঘিরে ভক্তদের মিলনমেলা রায়পুর থানার কর্মকর্তাদের পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা লেনদেন না করার সতর্কবার্তা পুলিশের রামগঞ্জে আওয়ামী লীগের দুই নেতাকর্মীসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তার ৯ লক্ষ্মীপুরে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ও জাটকা বিক্রি, ৩ জনকে ২১ হাজার টাকা জরিমানা
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পুরে সাংবাদিকের বাড়ির চলাচলের রাস্তা বন্ধের চেষ্টা দুইজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রায়পুর প্রতিনিধি

 

রায়পুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে সাংবাদিক দেলোয়ার হোসেন মৃধার বাড়ির চলাচলের রাস্তা বন্ধ করে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আদালতে মামলা দায়েরের পর নাছিমা বেগম (৫২) ও সাকিবুল হাসান (২০) নামে দুজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. রেজাউল করিম এ আদেশ দেন। বাদীপক্ষের আইনজীবী এ.কে.এম. হুমায়ুন কবির ও বিবাদীপক্ষের আইনজীবী মনিরুল ইসলাম হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘটনাটি রায়পুর উপজেলার বামনী ইউনিয়নের সাদি মৃধা বাড়িতে।
ভুক্তভোগী দেলোয়ার হোসেন মৃধা জানান, তিনি দীর্ঘদিন ধরে রায়পুর শহরে বসবাস করছেন। তাঁর অভিযোগ, জমি দখলের উদ্দেশ্যে তাকে মিথ্যা অভিযোগে মামলা দিয়ে জেলে রাখা হয়। এ সুযোগে তাঁর ভাবী নাছিমা বেগম ও ভাতিজা সাকিবুল হাসান তাঁর মালিকানাধীন জমি এবং বাড়িতে চলাচলের রাস্তা বন্ধ করে দখলের চেষ্টা করেন।
এ ঘটনায় তিনি আদালতে ভূমি নিরোধ ও প্রতিকার আইনে মামলা করেন। আদালতের নির্দেশে পুলিশ তদন্ত করে প্রতিবেদন দাখিল করে। বাদীপক্ষের দাবি, ওই প্রতিবেদনে তাঁর অভিযোগের সত্যতা পাওয়া গেছে।
বাদীপক্ষের আইনজীবী এ.কে.এম. হুমায়ুন কবির বলেন, উভয় পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক ও পুলিশ প্রতিবেদন পর্যালোচনা করে আদালতের কাছে অভিযোগের বিষয়টি প্রাথমিকভাবে সত্য বলে প্রতীয়মান হওয়ায় নাছিমা বেগম ও সাকিবুল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। পরোয়ানা জারির সময় অভিযুক্তরা আদালতে উপস্থিত ছিলেন না।
তবে অভিযোগ অস্বীকার করে বিবাদীপক্ষের আইনজীবী মনিরুল ইসলাম হাওলাদার বলেন, মামলার বাদীর বিরুদ্ধে একটি হত্যা মামলা চলমান রয়েছে। ওই মামলা থেকে রক্ষা পেতে এবং বিবাদীপক্ষকে চাপে রাখার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। তাঁর দাবি, সেই মামলার ভিত্তিতেই তাঁর মক্কেলদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা