October 8, 2026, 9:17 pm
শিরোনাম:
রায়পুরে ১২ জেলে আটক, ৫ হাজার মিটার জাল জব্দ লক্ষ্মীপুরে বিভিন্ন দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা আদায় রায়পুরে ৪৮ বছর ধরে পল্লী চিকিৎসায় সেবা দিচ্ছেন ভূষণ চন্দ্র দাস লক্ষ্মীপ‌রে ক‌য়েক‌টি দোকা‌নে ভ্রাম‌্যমান আদাল‌তের অ‌ভিযান, জ‌রিমান আদায় মোবাইল কোর্ট ৩ প্রতিষ্ঠানে ২৭ হাজার টাকা জরিমানা রায়পুরে বাঁশের বেড়া দিয়ে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ সুপারি পারাকে কেন্দ্র করে বৃদ্ধ স্বামী-স্ত্রীকে মারধরের অভিযোগ, অভিযুক্তরা পলাতক রায়পুরে ফুটপাত দখলে অতিষ্ঠ পথচারী, কর্তৃপক্ষ নীরব বেড়েছে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ১৫ বছর ধরে চা বিক্রি করে জীবিকা, অসহায় মাঈন উদ্দিনের পাশে দাঁড়ানোর আহ্বান
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পুরে ১২ জেলে আটক, ৫ হাজার মিটার জাল জব্দ

Reporter Name

 

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ

মা ইলিশ সংরক্ষণে লক্ষ্মীপুরের রায়পুরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১২ জেলেকে আটক করেছে উপজেলা মৎস্য অফিস ও বাংলাদেশ কোস্টগার্ড। এ সময় পাঁচ হাজার মিটার চায়না দুয়ারি জাল ও চারটি নৌকা জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) উপজেলার মেঘনা নদীর আজগর সওদাগরের চর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বাংলাদেশ কোস্টগার্ডের রায়পুর স্টেশনের সদস্য ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সমন্বয়ে অভিযানটি চালানো হয়।

আটক জেলেরা হলেন-বিল্লাল মাল (৫২), খোকন (৩৮), হৃদয় গাইন (৩০), আবুল কালাম (৩৯), মোহাম্মাদ আলী (৪০), মো. রাসেল (১৮), মনির মিঝি (৩২), সবুজ হাওলাদার (৩৬), আব্দুল জাব্বার (৩৭), কাদির সর্দার (৫০) ও তসলিম (২৮)।

অভিযানকালে জব্দ করা পাঁচ হাজার মিটার চায়না দুয়ারি জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। জব্দ করা চারটি নৌকার বিষয়ে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হয়েছে।

মৎস অফিস সূত্রে জানা গেছে, ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে সরকার ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশসহ সব ধরনের মাছ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাত, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ করেছে। নিষেধাজ্ঞা বাস্তবায়নে মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মেঘনা নদীতে অভিযান জোরদার করেছে।

রায়পুর উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুল হাসনাইন বলেন, মৎস্য সংরক্ষণ আইনে আটক জেলেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তাঁদের কাছ থেকে মোট ২২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া অপ্রাপ্তবয়স্ক একজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

মোঃজাকির হোসাইন
রায়পুর
০৮ /১০/২০২৬
০১৮২৬৪০৬৭৭০


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা