October 22, 2026, 9:12 am
শিরোনাম:
কমলনগরে মেঘনা নদীতে মৎস্য অভিযান, ৭ জেলের কারাদণ্ড দাম্মাম বিমানবন্দরে ফের হামলা, নিহত ১, আহত অন্তত ৮ বাংলাদেশ বিমানের ফ্লাইট চালুর দিনেই নতুন করে উদ্বেগ রায়পুরে হাসপাতালের ছাদের পলেস্তারা খসে দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পেলেন মেডিকেল অফিসারসহ চার রোগী রায়পুরে বিরিয়ানির দোকানে ডিবির অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার ৩ রায়পুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া রায়পুরে দোকানের পিছন থেকে গাঁজার গাছ উদ্ধার, ব্যবসায়ী গ্রেফতার রায়পুর পৌর ১ নম্বর ওয়ার্ড যুব সংগঠনের ৩৯তম অনুদান প্রদান সম্পন্ন রায়পুরে বরই ফুলের অপরূপ সৌন্দর্যে প্রকৃতি সেজেছে নবরূপে, বাড়তি আয়ের স্বপ্ন দেখ‌ছেন কৃষক রায়পুরে পূজামণ্ডপে বিদ্যুতের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু! রায়পুরে পূজামণ্ডপে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

কমলনগরে মেঘনা নদীতে মৎস্য অভিযান, ৭ জেলের কারাদণ্ড

দেশ দিগন্ত ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ:

ইলিশ সম্পদ রক্ষায় লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১১টি নৌকা থেকে জাল জব্দ করা হয়েছে। এ সময় ইলিশ শিকারের অভিযোগে সাতজন জেলেকে আটক করে আট দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
২০ অক্টোবর ২০২৬, মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মাতাব্বর হাট থেকে মতিরহাট এলাকা পর্যন্ত মেঘনা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় ১১টি নৌকা থেকে মোট ২ লাখ ৪০ হাজার মিটার জাল এবং ২৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।
পরে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী আটক সাতজন জেলেকে আট দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। জব্দ করা ইলিশ মাছ স্থানীয় একটি এতিমখানায় দান করা হয়।
অভিযানটি পরিচালনা করেন কমলনগর, লক্ষ্মীপুরের সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হুসাইন।
জেলা প্রশাসন জানিয়েছে, ইলিশ সম্পদ সংরক্ষণ এবং সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা