November 22, 2026, 12:52 pm
শিরোনাম:
আওয়ামী লীগ ফিরতে চাইলে আবারও ‘আবাবিল’ আসবে: ডা. শফিকুর রহমান টিকটকে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, ঘেরাওয়ের পর জানালা ভেঙে পালালেন তরুণী যুক্তরাষ্ট্রের শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের সুপারিশ স্বর্ণের বাজারে বড় ধস, ২২ ক্যারেটের ভরি এখন ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা রায়পুরে শীর্ষ জঙ্গি গ্রেপ্তার: দুই মাসের গোপন আস্তানায় কারা ছিল নেপথ্যের সহযোগী? ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবেন উপবৃত্তি, ব্যাংক হিসাব খোলার নতুন নির্দেশনা রায়পুরে ‘সবার আগে বাংলাদেশ’ কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত রায়পুরে আমেনা আকবর ফাউন্ডেশনের উদ্যোগ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী রায়পুরে ফার্মেসি থেকে ওষুধ চুরির চেষ্টার অভিযোগ, স্থানীয়দের হাতে আটক ব্যক্তি
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

যুক্তরাষ্ট্রের শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের সুপারিশ

দেশ দিগন্ত ডেস্ক নিউজ

যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে বাংলাদেশের প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে একটি সড়কের সম্মানসূচক নামকরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
সড়কটির নাম প্রস্তাব করা হয়েছে ‘অনারারি মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’।
শিকাগো সিটি কাউন্সিলের পরিবহন ও পাবলিক ওয়ে কমিটি এ নামকরণের প্রস্তাবটি অনুমোদনের সুপারিশ করেছে।
প্রস্তাব অনুযায়ী, শহরের গুরুত্বপূর্ণ আপার ওয়াকার ড্রাইভের ওয়েস্ট জ্যাকসন বুলেভার্ড ও ওয়েস্ট অ্যাডামস স্ট্রিটের মধ্যবর্তী একটি অংশের নতুন সম্মানসূচক নাম হবে এটি।
প্রস্তাবনায় বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, সংসদীয় গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা এবং নারীশিক্ষার প্রসারে তাঁর অবদানের কথা তুলে ধরা হয়েছে।
এ ছাড়া শিকাগোর বিখ্যাত উইলিস টাওয়ারের সঙ্গে বাংলাদেশি-আমেরিকান প্রকৌশলী ড. ফজলুর রহমান খানের অবদানের বিষয়টিও উল্লেখ করা হয়েছে।
তবে সড়কটির নামকরণ চূড়ান্ত করতে এখনো শিকাগো সিটি কাউন্সিলের অনুমোদন প্রয়োজন।
তথ্যসূত্র: শিকাগো সিটি কাউন্সিল ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা