April 30, 2026, 12:00 am
শিরোনাম:
জীবীত ফেরা হ‌লো না দে‌শে ওমান প্রবাসী বেলালের! মারা গে‌লেন এয়ার‌পো‌র্টেই রায়পুরে তিন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার নতুন কুঁড়ি স্পোর্টস: রায়পুরে খেলোয়াড় বাছাই সম্পন্ন, জেলা পর্যায়ে তালিকা (প্রেরণ) পরীক্ষা‌কে‌ন্দ্রে তীব্র গ‌র‌মে নি‌র্বিঘ্নে পরীক্ষা দেওয়ার জন‌্য ৮‌টি ফ‌্যা‌ন উপহার দেন রায়পুর উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনা: ২ বৌদ্ধ ভিক্ষুসহ নিহত ৩ রায়পুরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সাবেক ইউপি চেয়ারম্যান নাছির বেপারী রায়পুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত দক্ষ কৃষকই হবে আগামীর সফল উদ্যোক্তা : কৃষিবিদ জহির আহমেদ রায়পুরে গভীর রা‌তে উপজেলা নির্বাহী অফিসারের মাদক বি‌রোধী অ‌ভিযান! ৩ মাদক‌সেবী‌কে কারাদন্ড এল‌পি‌জি কার্ড দেওয়ার ঘোষণা সরকা‌রের
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পুরে অবৈধ ভাবে খাল- নদীতে বাঁধ দেওয়ায় জলাবদ্ধতার সৃষ্টি

Reporter Name

মোঃ হৃদয় হোসেন:

লক্ষীপুর জেলার রায়পুর উপজেলায় গত ২ দিনের টানা প্রবল বর্ষণে পানিবন্ধি হয়ে পড়েছে হাজার হাজার পরিবার। বহু রাস্তাঘাট, বাড়ি ঘর,শিক্ষাপ্রতিষ্ঠান ৫ থেকে ১০ ফুট পানির নিচে ডুবে গেছে। উপজেলার সব কয়টি ইউনিয়নের এলাকার ঘর-বাড়ি পানির নিচে ডুবে গেছে।

ভেসে গেছে কয়েক শত মাছের ঘের ও পুকুরের মাছ। বহু স্থানে গরু ও মুরগীর খামারিদের খামার পানিতে ডুবে গেছে। এতে করে চরম দূর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।

বেশী ক্ষতিগ্রস্ত হয়েছেন মৎস্যচাষীরা।
কয়েক হেক্টর আমনের বীজতলাও শাক সব্জির বীজতলা গভীর পানিতে তলিয়ে গিয়ে নষ্ট হয়েছে বলে জানান কৃষকরা।

রায়পুর খালের সাথে পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতে বিভিন্ন এলাকা বর্ষার মৌসুমে ডুবে যায়। গত ২ দিনের প্রবল বর্ষন ও জোয়ারের পানিতে উপকুলীয় এলাকার নিম্মাঞ্চল সমুহ ৭ থেকে ১০ ফুট প্লাবিত হয়েছে। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অধিকাংশ স্থানে রাস্তা ঘাট ও কাঁচা পাকা ঘরের সামনে কোমর পরিমান পানি দেখা গেছে। বিভিন্ন এলাকায় ঘরে ঢুকে গেছে পানি। নিম্মাঞ্চলের বহু ঘর ৭ থেকে ১০ ফুট পানির নিচে তলিয়ে গেছে।পুকুর ও মাছের ঘের ভেসে বহু পুকুর ও জলাশয়ের ছোট বড় মাছ বের হয়ে গেছে। এতে চরম দূর্ভোগে পড়েছেন মাছ চাষিরা।দাদনে টাকা নিয়ে অনেক মাছ চাষি পুকুর ইজাড়া নিয়ে মাছ চাষ করেছেন বলে জানিয়েছেন চাষিরা। উপজেলার বিভিন্ন এলাকায় রাস্তা ডুবে যাওয়ায় যান চলাচলও বিঘ্ন হচ্ছে।এমন পরিস্থিতিতে সাধারণ মানুষ বলছেন, অপরিকল্পিতভাবে বাড়ী ঘর নির্মাণ আর বিভিন্ন স্থানে খাল- নদীতে বাঁধ দেওয়ায় এবং অবৈধ ভাবে দখল করার কারণে এবং পানি নিস্কাশন ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতেপানিবন্দী হয়ে ভোগান্তিতে পড়েছেন হাজারো পরিবারের মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা