November 26, 2026, 8:28 pm
শিরোনাম:
গোপালগঞ্জের সবাইকে শাস্তি দেওয়া অমানবিক ও বিপজ্জনক: আসিফ নজরুল, পুনরায় নাগরিক সুবিধা চালুর দাবি রায়পুরে পুলিশের সাঁড়াশি অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেফতার ৬ প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে রায়পুর পৌরসভায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন লক্ষ্মীপুরে মোবাইল কোর্টের অভিযান, দুই হোটেল ও এক দোকানকে ১ লাখ ৩৬ হাজার টাকা জরিমানা জনগণের সেবা ও ইউনিয়নের উন্নয়নে চেয়ারম্যান হতে চান শাহিন আলম লক্ষ্মীপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি পুলিশ সুপার দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই: পানিসম্পদ মন্ত্রী এনসিপির কেন্দ্রীয় নেতার বাড়িতে অগ্নিসংযোগ, তদন্তে পুলিশ রামগঞ্জে জননী পরিবহনের বাসে আগুন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ রাজধানীতে আটক সাবেক উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন, হস্তান্তর পুলিশের কাছে
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

গোপালগঞ্জের সবাইকে শাস্তি দেওয়া অমানবিক ও বিপজ্জনক: আসিফ নজরুল, পুনরায় নাগরিক সুবিধা চালুর দাবি

দেশ দিগন্ত ডেস্ক নিউজ

গোপালগঞ্জের কিছু দুর্বৃত্তের কর্মকাণ্ডের দায় পুরো জেলার সাধারণ মানুষের ওপর চাপিয়ে তাদের শাস্তি দেওয়া অমানবিক ও বিপজ্জনক চিন্তা বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। একইসঙ্গে গোপালগঞ্জে অবিলম্বে সকল নাগরিক সুবিধা পুনরায় চালু করার দাবি জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আসিফ নজরুল এসব মন্তব্য করেন।
ফেসবুক পোস্টে তিনি বলেন, গোপালগঞ্জে কিছু দুর্বৃত্ত রয়েছে। নৈরাজ্য ঠেকাতে তাদের আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন। তবে তাদের অপরাধের জন্য জেলার সকল মানুষকে শাস্তি দেওয়া বা ‘কালেকটিভ পানিশমেন্ট’ একটি অমানবিক ও বিপজ্জনক চিন্তা।
তিনি আরও বলেন, গোপালগঞ্জে অবিলম্বে সকল নাগরিক সুবিধা পুনরায় চালু করতে হবে।
অতীতের প্রসঙ্গ টেনে আসিফ নজরুল বলেন, শেখ হাসিনার আমলে কিছু অঞ্চলের মানুষ নানাভাবে কালেকটিভ পানিশমেন্টের শিকার হয়েছিলেন। সেই ধরনের চিন্তার অনুসারী যেন কেউ না হয়ে ওঠে, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
ন্যায়বিচার প্রতিষ্ঠার পাশাপাশি সাধারণ মানুষের অধিকার ও নাগরিক সুবিধা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন আসিফ নজরুল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা